Monday, April 6, 2026

তীব্র দাবদাহে আশার আলো! অবশেষে দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টির কথা শোনাল আলিপুর 

Date:

Share post:

কলকাতা-সহ (Kolkata) গোটা রাজ্যে লাফিয়ে চড়ছে তাপমাত্রার (Temperature) পারদ৷ তাপপ্রবাহ পরিস্থিতির মাঝে রীতিমতো হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর৷ এর মধ্যেই স্বস্তির বৃষ্টির (Rain) পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। রবিবার সর্বশেষ আপডেটে হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহেই হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। যার জেরে তীব্র দাবদাহ থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে রাজ্যবাসীর। এদিন হাওয়া অফিস জানিয়েছে রবিবার সন্ধ্যায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী সপ্তাহেই ভিজতে পারে দক্ষিণবঙ্গ।

আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত সাফ জানিয়েছেন বৃষ্টি হলেও বিশেষ কিছু হেরফের হবে না তাপমাত্রায়। এদিকে সোমবারও তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে এদিন আলিপুর জানিয়েছে, প্রতিদিন সন্ধ্যার পর বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢুকছে। কিন্তু তা বেশ দুর্বল। আর সেকারণেই সোমবার থেকে ৪ মে পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি কোনও সম্ভাবনা নেই। আগামী ৫ মে থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। কারণ ওই সময় প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে।

তবে এদিন পশ্চিমের ৫-৭ জেলায় তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা জারি করা হয়েছে‌। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় তীব্র তাপপ্রবাহের চরম সতর্কতা। কলকাতায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। আজও তাপপ্রবাহ জারি রয়েছে কলকাতায়। এবছর এপ্রিল মাসে এই নিয়ে চতুর্থ দফায় তাপপ্রবাহের স্পেল। যা অতীতে এপ্রিল মাসে কোনওদিন ঘটেনি। ১৯৯৮ সাল থেকে ২০২৩ সালের মধ্যে এপ্রিলে সর্বাধিক ৩ স্পেল তাপপ্রবাহ চলেছে।

পাশাপাশি উত্তরবঙ্গে দুই দিনাজপুর এবং মালদা জেলায় আগামী ৫ দিন তাপপ্রবাহ চলবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার কিছু অংশে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...