Saturday, April 4, 2026

আসছে বৃষ্টি, তবু তাপপ্রবাহ থেকে মুক্তি নেই!

Date:

Share post:

সোমবারের দুপুরে নয়া রেকর্ড গড়ল কলকাতা। ঘড়ির কাঁটায় ঠিক ২.৩০ মিনিট, চুয়াল্লিশ বছরের রেকর্ড ভেঙে গরমের পারদ চড়ল ৪১.৭ ডিগ্রিতে। ১৯৮০ সালের ২৫ এপ্রিল, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল। এটাই কলকাতায় দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা এপ্রিল মাসে (Record temperature in Kolkata)। এটি স্বাভাবিকের থেকে ৬.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। হাওয়া অফিস বলছে এখনই গরম থেকে মুক্তির কোনও পথ নেই। ১৯৫৪ সালের ২৫ এপ্রিল  কলকাতায় তাপমাত্রা ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। এবার সেই রেকর্ড ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন হাওয়া অফিসের কর্তারা। চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাসেও আশার আলো দেখছে না দক্ষিণবঙ্গ।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)বলছে আগামী শুক্রবার পর্যন্ত পারদ পতনের কোনও সম্ভাবনা নেই। দিনের বেলা সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ২০-৪০ শতাংশের আশপাশে থাকতে পারে। ৭০ থেকে ৯০ শতাংশের আশপাশে থাকতে পারে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা। আর সেই কারণেই অস্বস্তি আরও বাড়ছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মু্র্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমানে তীব্র তাপপ্রবাহ চলবে আগামী বুধবার পর্যন্ত। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমানে আবার জারি করা হয়েছে লাল সতর্কতা। দার্জিলিং এবং কালিম্পঙে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার নাগাদ দুই ২৪ পরগনা আর মেদিনীপুরে বৃষ্টি হবে তবে স্বস্তি মিলবে না।

 

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...