Sunday, April 5, 2026

আজ মালদহে জোড়া সভা মমতার, সঙ্গে রোড-শো, পাথরপ্রতিমায় অভিষেক

Date:

Share post:

লোকসভা নির্বাচন ঘোষণার পর থেকেই প্রচারের ময়দানে স্বয়ং মুখ্যমন্ত্রী। সঙ্গে অভিষেকও। কখনও উত্তরে প্রচার কখনও দক্ষিণে জনসভা। তৃতীয় দফা লোকসভা নির্বাচনকে নজরে রেখে মঙ্গলবার মালদহে জোড়া সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৭ মে তৃতীয় দফায় মুর্শিদাবাদ, জঙ্গিপুর ছাড়াও ভোট হবে মালদহের দু’টি আসনে। মঙ্গলবার আজ মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারসভা করবেন মুখ্যমন্ত্রী। ওই সভা শেষ করে তিনি যাবেন মালদহ দক্ষিণ কেন্দ্রে। সেখানে তৃণমূল প্রার্থী শাহনওয়াজ় আলি রাইহানের সমর্থনে একটি রোড-শো করবেন মমতা। পাশাপাশি এদিনই পাথরপ্রতিমায় দলীয় প্রার্থীর যুব নেতা বাপির সমর্থনে দুপুর ৩টে নাগাদ জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মমতা, অভিষেকের প্রচার ঘিরে তুমুল উদ্দীপনা কর্মী-সমর্থকদের মধ্যে।

সারা ভারত দিচ্ছে ডাক, বিজেপির নিপাত যাক – স্লোগানে রাজনীতির ময়দানে উত্তাপ বাড়িয়েছেন মমতা। কেন্দ্রীয় বঞ্চনা থেকে শুরু করে প্রায় ২৬ হাজারের চাকরি যাওয়া, বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে মানুষের সামনে তুলে ধরছে তৃণমূল নেতৃত্ব। ফের এই ইস্যু নিয়ে সুর চড়াতে চলেছেন মমতা – অভিষেক।

 

Related articles

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় তিন ধারায় মামলা দায়ের...

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...

ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

প্রতিদিন যেভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশন, তার পিছনে যে আদতে একটা...

ইরানের মাটি থেকে উদ্ধার ‘নিখোঁজ’ মার্কিন বায়ুসেনা

আমেরিকার (US Air Force) দুই যুদ্ধবিমান এফ-১৫ই এবং এ-১০ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইরান(Iran)। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন...