Friday, April 3, 2026

তৃণমূল নয় বিজেপিকে ভোট দিন! এবার প্রকাশ্যে দালালি অধীরের

Date:

Share post:

বহুদিন ধরে তৃণমূল দাবি করে আসছে, এ রাজ্যে বিজেপির দালাল কংগ্রেস আর সিপিএম। বিশেষ করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী দিল্লিতে একরকম আর বাংলায় অন্য রকম। চলতি লোকসভা ভোটে প্রত্যেকটি নির্বাচনী সভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, সিপিএম–কংগ্রেসের জোট বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য করা হয়েছে। ওদের একটি ভোটও দেবেন না। এবার অধীর চৌধুরীর একটি বক্তব্য তৃণমূলের সেই দাবিকেই সিলমোহর দিল।
আগামী ৭ মে রাজ্যে তৃতীয় দফায় ভোট গ্রহণ। এই দফায় অধীর গড় বলে পরিচিত মুর্শিদাবাদের দুটি আসনে নির্বাচন রয়েছে। এই আবহে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরীর একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই আবহে কংগ্রেস প্রার্থী মূর্তজা হোসেনের সমর্থনে সভা করেন অধীর চৌধুরী। সেখানেই সভা মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের বদলে বিজেপিকে ভোট দেওয়ার পক্ষে সওয়াল করেন বহরমপুরের বিদায়ী সাংসদ। নির্বাচনী মঞ্চ থেকে আধীরকে স্পষ্ট বলতে শোনা যাচ্ছে, “তৃণমূলকে ভোট দেওয়ার থেকে ভাল বিজেপিকে ভোট দিয়ে দেওয়া।”

এই মন্তব্য নিয়ে এখন তৃণমূল কংগ্রেস প্রচার করতে শুরু করেছে। সিপিএম–কংগ্রেস আসলে এই রাজ্যে বিজেপির মুখ, বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য কাজ করছে বলে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। অধীরের বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, “বিজেপির চোখ–কান হিসাবে কাজ করছে অধীরের কংগ্রেস। তিনি বঙ্গ–বিজেপির হয়ে আওয়াজ তুলছেন। শুনুন বি–টিম কেমন করে প্রকাশ্যে বিজেপির হয়ে ভোট চাইছে। যে দল বাংলার মানুষের ন্যায্য প্রাপ্য দেয় না, অধিকার থেকে বঞ্চিত করে তাদের হয়ে গলা ফাটাচ্ছে কংগ্রেস নেতা। একমাত্র বাংলা বিরোধীই বিজেপির প্রচার করতে পারে। বাংলার মানুষ এই বিশ্বাসঘাতকতার জবাব দেবে।’”
অধীর আর বিজেপির গোপন আঁতাত নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “অধীর চৌধুরীর মুখ থেকে শেষ পর্যন্ত বিজেপির সঙ্গে গোপন আঁতাতের বিষয়টি বেরিয়ে এলো। কংগ্রেস সিপিএমকে একটি ভোট দেওয়া মানেই বিজেপির হাত শক্ত করা। আমরা বার বার বলে এসেছি বিজেপির দুই ভাই, সিপিএম আর অধীরের কংগ্রেস আই।”

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...