Thursday, April 9, 2026

বৃহস্পতিবার মাধ্যমিকের রেজাল্ট, সকাল ৯ টায় ফলপ্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ

Date:

Share post:

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত (Madhyamik Examination Result) হতে চলেছে বৃহস্পতিবার। মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) সূত্রে খবর সকাল ৯ টায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা হবে। সাড়ে নটা থেকে পর্ষদের ওয়েবসাইটে (wbbse.wb.gov.in এবং wbresults.nic.in) পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। শেষ হয় ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা শেষের ঠিক ৮০ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানানো হয়েছে ওয়েবসাইটে রোল নম্বর দিলেই স্ক্রিনে ভেসে উঠবে রেজাল্ট। পাশাপাশি সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রয়োজনীয় তথ্য দিয়ে এখনই রেজিস্ট্রেশন করে রাখা যেতে পারে। সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফলপ্রকাশের পর জানা যাবে রেজাল্ট। আনুষ্ঠানিক ফল প্রকাশের দিনই অর্থাৎ বৃহস্পতিবার পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে সংশ্লিষ্ট স্কুলগুলি মার্কশিট পেয়ে যাবে । রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পর্ষদের ক্যাম্প অফিসগুলিতে সকাল ১০টা থেকে মার্কশিট দেওয়া হবে স্কুল কর্তৃপক্ষের কাছে।

 

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...