Thursday, April 9, 2026

বদলে যেতে পারে বিশ্বকাপে ভারতের ঘোষিত দল! কেন জানেন?

Date:

Share post:

সব জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। মঙ্গলবার বিকেলে ১৫ জনের ভারতীয় দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী যে ১৫ সদস্যের ভারতীয় দল বেছেছেন, তাতে জায়গা হয়নি কেএল রাহুল, রিঙ্কু সিং, শুভমান গিলের মতো তারকাদের। বাদ পড়েছেন রবি বিষ্ণোইয়ের মতো ফর্মে থাকা তরুণও। দল বাছাই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা চর্চা-সমালোচনা। তবে ১৫ জনের দলে এখনও বদল ঘটাতে পারেন নির্বাচকরা।প্রশ্ন উঠছে, দল নির্বাচনের ক্ষেত্রে কি জাতীয় দলের অতীত পারফরম্যান্সের থেকে বেশি প্রাধান্য পাচ্ছে আইপিএলের ফর্ম? আইপিএলের ফর্ম প্রামাণ্য ধরলে হয়তো রিঙ্কুদের বাদ দেওয়াটাই স্বাভাবিক। রিঙ্কু এবারের আইপিএলে সেভাবে ব্যাট করার সুযোগ পাননি। গিলও আহামরি ফর্মে নেই। কিন্তু তাতেও পালটা প্রশ্ন রয়েছে, আইপিএলের ফর্ম ধরলে মহম্মদ সিরাজ কোন যুক্তিতে সুযোগ পেলেন? ঋতুরাজ গায়কোয়াড় তো এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়ে দু নম্বরে। তাঁকে কেন বাদ দেওয়া হল? কেএল রাহুলও তো চলতি মরশুমে ভালো ফর্মে, তাহলে তাঁর কথাই বা ভাবা হল না কেন?তবে নির্বাচনী মণ্ডল চাইলে দলে পরিবর্তন ঘটাতে পারে। কারণ আইসিসির নিয়ম বলছে, আগামী ২৫ মে পর্যন্ত ঘোষিত ১৫ জনের দল বদলানো যেতে পারে। অর্থাৎ রাহুলের ডাক পাওয়ার সুযোগ এখনও রয়েছে। আবার রিঙ্কু সিং কিংবা গিলও ঢুকে পড়তে পারেন এই স্কোয়াডে।




Related articles

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...