Monday, April 13, 2026

রাজ্যপালের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় শ্লীলতাহানির অভিযোগ

Date:

Share post:

রাজ্যপাল সিভিআনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। রাজভবনের ওসির কাছে রাজভবনে কর্মরত এক মহিলা অভিযোগ জানিয়েছেন।জানা গিয়েছে, ২০১৯ সাল থেকে রাজভবনে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করেন ওই মহিলা। মহিলাকে চেম্বারে ডেকে শ্লীলতাহানি করার অভিযোগ।

তিনি অভিযোগ করেছেন, স্থায়ী চাকরির প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে। রাজভবনের পিসরুমে কাজ করতেন তিনি। এই মহিলাকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে আসা হয়েছে। তার কাছ থেকে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা।ঘটনাচক্রে আজ রাতেই শহরে আসছেন প্রধানমন্ত্রী। তার রাজভবনে রাত্রিযাপন করার কথা। ওই আবহে এই ঘটনায় অস্বস্তিতে রাজভবন।ইতিমধ্যেই ওই মহিলা লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে জানা গিয়েছে।




Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...