Tuesday, March 31, 2026

জিটিএ নিয়োগ মামলায় সিবিআই তদন্তের ‘না’! আগামী দু সপ্তাহের স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের 

Date:

Share post:

জিটিএ (GTA) নিয়োগ মামলায় এবার সিবিআই (CBI) তদন্তে (Investigation) স্থগিতাদেশ (Stay Order) দিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। আগামী দু’সপ্তাহের জন্য এই মামলায় স্থগিতাদেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। এর আগে কলকাতা হাইকোর্ট জিটিএ নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করে রাজ্য। বৃহস্পতিবার শীর্ষ আদালতের রায়ে বড়সড় স্বস্তিতে রাজ্য।

জিটিএ-র অধীনে প্রাথমিক, আপার প্রাইমারি ও উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে গরমিলের অভিযোগ সামনে আসে। জানা যায়, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ছাড়াই ৭০০ জনের বেশি শিক্ষককে পাহাড়ে নিয়োগ করা হয়েছে। এই বিষয়ে তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। এরপরই সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।


এদিকে কলকাতা হাইকোর্টের রায়ের জেরে এখন প্রায় ২৬ হাজার শিক্ষক–অশিক্ষক কর্মী বেকার হয়ে পড়েছেন। সেই মামলাও চলছে সুপ্রিম কোর্টে। ইতিমধ্যে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এবং পর্ষদ। মেধার ভিত্তিতে যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের যাতে চাকরি না যায় তার জন্য তৎপর রাজ্য সরকার। এই নিয়ে আদালতে পর্ষদ জানিয়েছে তাঁরা মেধার ভিত্তিতে যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের তালিকা তৈরি করে আদালতে পেশ করবেন। এদিকে সেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। তার মধ্যে আবার জিটিএ দুর্নীতি মামলাতেও হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশে এবার সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ মেলায় স্বস্তিতে রাজ্য।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...