Monday, April 13, 2026

৭০ বছরের গরমের রেকর্ড ছুঁয়ে বৃহস্পতিতেও কালঘাম কলকাতার!

Date:

Share post:

গরম থেকে নিস্তার নেই। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের সামান্য বৃষ্টিতে সাময়িক আরাম মিললেও, বৃহস্পতিবার সকাল হতে না হতেই ফের ঊর্ধ্বমুখী পারদ। আগামী শনিবার পর্যন্ত এই দহন জ্বালা সহ্য করতে হবে। মঙ্গলবার কলকাতায় ৪৩ ডিগ্রি ছিল পারদ, বুধবার ছিল ৪২। বৃহস্পতিবারও সেই মতোই ইনিংস শুরু করেছে সূর্য। ৭০ বছরের রেকর্ড গরম দক্ষিণবঙ্গে (Heatwave in South Bengal)। তবে হাওয়া অফিস বলছে আগামী কয়েকদিনের মধ্যে দু-তিন ডিগ্রি করে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। সোম- মঙ্গল নাগাদ অনেকটাই স্বাভাবিক হবে মহানগরীর তাপমাত্রা (Kolkata Temperature)।

বুধবারও তাপমাত্রায় রাজ্যের বাকি সব এলাকাকে টেক্কা দিয়েছে পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা। সেখানে বুধে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.২ ডিগ্রি সেলসিয়াস। অতি তীব্র তাপপ্রবাহ হয়েছে মালদহ, বালুরঘাট, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, মেদিনীপুর, ক্যানিং, হলদিয়া, মগরা, পানাগড়, আসানসোল এবং ঝাড়গ্রামে। বৃহস্পতিবার বাঁকুড়া,দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূমে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলিতে জারি কমলা সর্তকতা।

শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার বিকেলের পর উপকূলে বৃষ্টি হতে পারে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...