Friday, April 3, 2026

ভারতীয় দলে ফিরে কী বললেন পন্থ?

Date:

Share post:

সম্প্রতি ঘোষণা হয়েছে আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল। সেই দলে প্রথম উইকেটরক্ষক হিসাবে জায়গা করে নিয়েছেন ঋষভ পন্থ। গাড়ি দুর্ঘটনার পর ফের জাতীয় দলে কামব্যাক করেছেন তিনি। আর এই কামব্যাকের পরই আবেগে ভাসলেন পন্থ। জানালান কখনও কখনও নতুন করে স্বপ্ন দেখা শুরু করতে হয়।

ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর পন্থ বলেন, “কিছু স্বপ্ন হয় যা আমরা ছোটবেলা থেকে দেখি। আর কিছু স্বপ্ন হয় যা জীবনের চলার পথে তৈরি করতে হয়। নিজেকে নতুন স্বপ্ন দেখাতে হয়।” এখানেই না থেমে তিনি বলেন, “ ছোটবেলায় স্বপ্ন দেখতাম ভারতের হয়ে খেলার। সেটা একদিন সত্যি হল। তখন মনে হল এ বার কী? নিজেকের নতুন স্বপ্ন দেখাতে হবে।”

ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর এভাবেই নিজের ভাব প্রকাশ করেন পন্থ। নিজের জীবনের ঘটনার উদাহরণ দিয়ে এই কথার অর্থ বুঝিয়েছেন তিনি। গাড়ি দুর্ঘটনার পর দীর্ঘদিন মাঠের বাইরে থাকেন পন্থ। হয় অস্ত্রোপচারও। তবে সুস্থ হয়ে চলতি আইপিএল-এ ফিরেছেন পন্থ। আর এবার ফিরলেন ভারতীয় দলে।

আরও পড়ুন- গুজরাতের বিরুদ্ধে নামার আগে বিশেষ পরীক্ষায় কোহলি, করলেন কি পাশ?

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...