Friday, April 3, 2026

সন্দেশখালি নিয়ে পুরোনো অভিযোগেই ধর্মের নামে মোদির প্রচার

Date:

Share post:

বিরোধীদের নিচু দেখাতে ধর্মের তাস ছাড়া আর কিছুই খেলতে পারলেন না নরেন্দ্র মোদি। রাজ্যে যেখানে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠছে, সেখানে সন্দেশখালির মহিলাদের অভিযোগ ছাড়া আর কিছুই চোখে পড়ল না প্রধানমন্ত্রীর। সেখানেও গ্রেফতার হওয়া নেতার ধর্মীয় পরিচয়ই সবথেকে বেশি গুরুত্ব পেল মোদির কাছে। অন্যদিকে বিরোধীরা সিএএ নিয়ে কেন্দ্রের আসন উদ্দেশ্য মানুষের সামনে তুলে ধরার পরে নির্বাচনী জনসভা থেকে সাফাই দেওয়ার কাজও শুরু করলেন মোদি।

গোটা দেশে ধর্মের তাস খেলে ভোট ব্যাঙ্ক ভরানোর চেষ্টা করা মোদি বাংলাতেও ব্যতিক্রমী নন। এবার সেই রাজনীতিতে ‘ভোট জেহাদ’ থেকে ‘মঙ্গলসূত্র’-কেও টেনে আনলেন দেশের প্রধানমন্ত্রী। নির্বাচনের আগে তীব্র ধর্মীয় মেরুকরণের উদ্দেশ্য নিয়ে মোদি বলেন, “যেন মনে হচ্ছে বাংলায় হিন্দুদের তৃণমূল সরকার দ্বিতীয় শ্রেণির নাগরিকের দরজা দিচ্ছে।” সেখানেই ফের সন্দেশখালির পুরোনো প্রসঙ্গ টেনে এনে স্পষ্ট করে দেন ধর্মীয় তাস ঠিক কীভাবে নির্বাচনের আগে সন্দেশখালিতে খেলছে বিজেপি। তিনি বর্ধমানের সভা থেকে বলেন, “তৃণমূল সন্দেশখালির অপরাধীকে বাঁচাতে চাইছিল। তার কারণ কী শুধু এটা ছিল যে তাঁর নাম শাহজাহান শেখ ছিল?”

অন্যদিকে, যে দলের সাংসদরা দিল্লিতে গিয়ে বারবার বাংলার টাকা বন্ধ করার জন্য দরবার করেছেন, এমনকি প্রকাশ্যে আজও বাংলার টাকা বন্ধ করার কথা সজোরে বলেন, সেই সাংসদদের পক্ষেও সওয়ান করলেন নরেন্দ্র মোদি। বরাবর বাংলার বঞ্চনায় অগ্রণী ভূমিকা নেওয়া বিজেপি নেতাদের বাংলা বিরোধী দাবি করেছে তৃণমূল। আর সেই বাংলা বিরোধী সাংসদদের পক্ষে কৃষ্ণনগরের জনসভা থেকে মোদি বলেন, “আপনারা বিজেপির সাংসদদের দেখেছন। গত পাঁচ বছর ওরা এত মেহনত করেছে, নিজেদের এলাকায় এত বিকাশ করেছেন। তাতে বিজেপির সাংসদদের ভোট দিলে উন্নয়নের পক্ষে সম্মতি দেবেন।” বিজেপি সাংসদদের এই কীর্তিকলাপ তুলে ধরেই ফের তাঁদের সমর্থনে ভোট চাইলেন মোদি।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...