Saturday, April 4, 2026

তৃণমূল করার অপরাধে গৃহবধূকে শারীরিক নিগ্রহ, ধর্ষণের চেষ্টা! অভিযুক্ত বিজেপি

Date:

Share post:

এক গৃহবধূকে চুলের মুঠি ধরে মারধর-হেনস্থা! কাপড় ছিঁড়ে দেওয়ার অভিযোগ! এমনকী, ধর্ষণের চেষ্টা করা হয় বলেও ভয়ঙ্কর অভিযোগ। ওই গৃহবধূর অপরাধ, তিনি এলাকায় তৃণমূল করেন। তৃণমূলের সক্রিয় কর্মী। এমনই অভিযোগ উঠল তিন ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তরা সকলেই বিজেপির স্থানীয় নেতা ও কর্মী বলেই দাবি নিগৃহীতা ও তার পরিবারের লোকজনের। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ওই গৃহবধূ ও তার স্বামী থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত তিন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে। ঘটনা পুরশুড়ার চিলাডিঙি এলাকার।

তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শুভজিত মালিক, প্রসেনজিৎ মালিক ও হরেকৃষ্ণ মালিক। এঁরা প্রত্যেকেই এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। নিগৃহীতা গৃহবধূর অভিযোগ, “আমরা তৃণমূল করি। আর ওরা বিজেপি করে। ওখানে আমরাই একা তৃণমূল করি। তাই এই রাগে ওরা প্রায়শই এইভাবে অত্যাচার করে।”

ওই গৃহবধূ জানান, বৃহস্পতিবার বিজেপি কর্মী শুভজিত মালিক, প্রসেনজিৎ মালিক ও হরেকৃষ্ণ মালিক সহ একাধিক জন এসে তাঁর ছেলেকে বলে, জয় শ্রী রাম বল। গৃহবধূ প্রতিবাদ করেন। আর তাতেই ওনার ছেলেকে ব্যাপক মারধর করা হয়। পাশাপাশি ওই গৃহবধূকে অকথ্যভাবে অত্যাচার করে। টেনেহিঁচড়ে মাটিতে ফেলে কাপড়, পোশাক ছিঁড়ে দেওয়া হয়। অভিযোগ পেয়ে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ তদন্ত শুরু করেছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...