Thursday, April 2, 2026

মেয়ের বিয়ে দেওয়ার সামর্থ্য নেই, কন্যাদায়গ্রস্ত ব্যক্তির পাশে ক্লাব সদস্যরা

Date:

Share post:

বাবার আর্থিক অবস্থা ভাল নয় তাই কনের পাশে পাড়ার দাদারা। বিয়ের খরচ জোগাড় করতে এগিয়ে এলেন হুগলি চুঁচুড়া (Chunchura, Hooghly) পৌরসভার অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডের দু’নম্বর সোনাটুলি অবস্থিত সোনাটুলী উন্নয়ন সমিতির (Sonatuli Unnayan Samiti)সদস্যরা। আজকের দিনে যখন ডাকলেও কেউ কারোর পাশে দাঁড়ায় না তখন এই দৃশ্য কার্যত বিরল। সোনাটুলি এলাকার এক আর্থিক ভাবে অসহায় ব্যক্তি নিজের কন্যা সন্তানের বিয়ে দিতে পারছেন না বলে ক্লাবের সদস্যদের জানান। সঙ্গে সঙ্গে ক্লাব সদস্যরা বৈঠক করে সেই বিয়ের সব দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন। ২৫০ জনেরও বেশি মানুষ এই বিবাহ অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন।

এলাকার বিধায়ক অসিত মজুমদার ক্লাবের সমস্ত সদস্য ও পাড়ার লোকেদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন । তিনি বলেন এইভাবে যদি সমস্ত ক্লাব এগিয়ে আসে তাহলে আগামী দিনে কোন মেয়েরই বিয়ে নিয়ে পরিবারের চিন্তা থাকবে না। হুগলির চকবাজারের সোনাটুলি উন্নয়ন সমিতির কার্যকলাপ এই প্রথম নয়, এর আগেও বহু মেয়ের বিয়ের দায়িত্ব নেওয়া, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের ওষুধের ব্যবস্থা করে দেওয়া, বহু মানুষের বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ করে চলেছে। এই ক্লাবের সদস্য সংখ্যা মাত্র ৫০, কেউই আর্থিকভাবে তেমন স্বাবলম্বী নয়। কেউবা গাড়ির ড্রাইভার, কেউবা টোটো চালক। কেউ রঙের কাজ করেন, কেউ আবার কাঠমিস্ত্রি অথবা রাজমিস্ত্রি। তবে আর্থিক অবস্থা জাই হোক, সদিচ্ছার জয় সর্বত্র। মানুষের পাশে থাকার ও সাহায্য করার মনোভাব থাকলে কোনওকিছুই বাধা হতে পারেনা সেটা আজও আবারও প্রমান করলেন সোনাটুলির উন্নয়ন সমিতির সদস্য ও এলাকাবাসী।

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...