Friday, April 3, 2026

বাংলায় সাইক্লোনিক সার্কুলেশন, দুর্যোগের মুখে বাংলা

Date:

Share post:

বাংলার আকাশে কালবৈশাখীর ঘনঘটা। তাপপ্রবাহ থেকে রেহাই মেলার ইঙ্গিত হাওয়া অফিসের আপডেটে। শনিবার রাতের দিকেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন এলাকায় সাইক্লোনিক সার্কুলেশন দেখা যাচ্ছে যা পশ্চিম অসম পর্যন্ত বিস্তৃত হয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা ৷ সমুদ্রতল থেকে ০.৯ কিমি পর্যন্ত এই ঘূর্ণাবর্ত লক্ষ্য করা গেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢুকছে আর তাতেই হাওয়া বদলের ইঙ্গিত।

গোটা রাজ্যে তাপপ্রবাহের প্রথম স্পেল শেষ হচ্ছে ৫ মে। দক্ষিণবঙ্গের বীরভূম ,বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলায়, তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত। আগামী সপ্তাহে সোম, মঙ্গল ও বুধবার গোটা রাজ্যের সর্বত্র বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। এর মধ্যে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ৬ তারিখে দু-এক দফা ভারী বৃষ্টি। সব জেলায় বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। কোনও কোনও জেলায় কালবৈশাখী হওয়ার সম্ভাবনা। শনিবার রাজ্যে মিশ্র আবহাওয়া। কিছু জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কতা আবার কিছু জেলায় আগামী কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টি। এদিন রাতের দিকে বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। কাল দক্ষিণের দু-একটি জেলা বাদ দিয়ে উত্তর ও দক্ষিণের বেশিরভাগ জেলায় খুব হালকা দু-এক পশলা বৃষ্টি। বৃষ্টি থেমে গেলে অস্বস্তি চরমে উঠবে। সোম এবং মঙ্গলে রাজ্যের উপকূলে অ্যালার্ট জারি করা হয়েছে।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...