Saturday, April 4, 2026

ছেলের পর বাবা! অশ্লীল ভিডিওকাণ্ডে দেবগৌড়ার পুত্রের বিরুদ্ধে জারি লুক আউট নোটিশ

Date:

Share post:

অশ্লীল ভিডিয়োকাণ্ডে আরও বড়সড় বিপাকে জনতা দল সেকুলার (JDS) প্রধান এইচডি দেবগৌড়ার পুত্র এইচডি রেভান্না (HD Revanna)। দেশ ছেড়ে যাতে তিনি পালাতে না পারেন সেকারণেই তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ (Lookout Notice) জারি করল সিট (SIT)। গত সপ্তাহে প্রজ্বলের যৌন কুকীর্তির হাজার তিনেক ভিডিওর একটি পেন ড্রাইভ প্রকাশ্যে এসেছে। অভিযোগকারী দেবরাজ গৌড়ার দাবি, গত পাঁচ বছর ধরে হাসনের সাংসদ কয়েক হাজার মহিলাকে ধর্ষণ এবং যৌন নির্যাতন করে সেই ভিডিয়ো নিজেই তুলে রাখতেন। নির্যাতিতাদের ব্ল্যাকমেল করাই উদ্দেশ্য ছিল প্রজ্বলের। যদিও বিতর্কিত ভিডিও সামনে আসতেই দেশ ছেড়েছেন দেবগৌড়ার নাতি। ইতিমধ্যে সেই ভিডিও নিয়ে উত্তাল দেশের রাজনীতি। লোকসভা ভোট চলাকালীন এমন কাণ্ডে স্বাভাবিকভাবেই বিপাকে জেডিএস।

তবে ইতিমধ্যে কর্নাটকের সিদ্দারামাইয়া সরকারের নির্দেশে তদন্ত শুরু করেছে সিট। আর সেই মোতাবেক জিজ্ঞাসা করার জন্য প্রজ্বল এবং তাঁর বাবা এইচডি রেভান্নাকে তলব করে নোটিশ পাঠানো হয়েছে। যদিও কেউই এখনও তদন্তকারী আধিকারিকদের সামনে হাজিরা দেননি। তদন্তকারীদের আশঙ্কা, জেরা এড়াতে এইচডি রেভান্না দেশ ছেড়ে পালাতে পারেন। আর সেকারণেই আগেভাগে তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল সিট। অন্যদিকে, দেবগৌড়ার পুত্রের বিরুদ্ধে এক মহিলাকে অপহরণ করার অভিযোগও উঠেছে।

এদিকে অশ্লীল ভিডিয়োকাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই দেশ ছেড়েছেন প্রজ্বল। তাঁকে দেশে ফেরানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তবে প্রজ্বল এখন ঠিক কোথায় আছেন, তার কিনারা করতে পারেননি তদন্তকারীরা।

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...