Friday, April 3, 2026

হুমকি পাচ্ছিলেন, দুদিন নিখোঁজ থাকার পর ঝলসানো দেহ উদ্ধার কংগ্রেস সভাপতির

Date:

Share post:

তামিলনাড়ুর তিরুনেলভেলি পূর্ব কেন্দ্রের কংগ্রেস সভাপতি কে পি কে জেয়াকুমারের ঝলসানো দেহ উদ্ধার হল তাঁর ফার্ম হাউস থেকে। কংগ্রেসের দাবি কিছু দিন ধরেই তিনি হুমকি পাচ্ছিলেন। এরপর গত দুইদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় তিনটি দল গঠন করে তদন্তে নেমেছে পুলিশ।

৩০ এপ্রিল জেয়াকুমার জেলা পুলিশ সুপারের কাছে একটি অভিযোগ দায়ের করেছিলেন, তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে। এরপর ২ মে সকাল ৭ টা থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে উভারি থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। সেই সূত্রেই খোঁজ শুরু করে পুলিশ। শনিবার বাড়ি সংলগ্ন খামার বাড়ি থেকে তাঁর ঝলসানো দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তাঁকে খুন করে প্রমাণ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়া হয় দেহ। ময়নাতদন্তের রিপোর্টের পরে পুলিশের পক্ষ থেকে আরও তথ্য দেওয়া সম্ভব হবে বলে জানানো হয়।

অন্যদিকে ইতিমধ্যেই লোকসভা নির্বাচন সম্পন্ন হয়ে গিয়েছে তামিলনাড়ুতে। সেখানে ৬০ বছরের এই বর্ষীয়ান নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। মৃতদেহ উদ্ধারের পরেই দ্রুত ঘটনার তদন্ত করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। মৃতদেহ যেখান থেকে পাওয়া গিয়েছে সেখান থেকে পাওয়া নমুনার ভিত্তিতে তদন্তে পুলিশ।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...