Friday, April 3, 2026

দলিত কন্যার ঝলসানো দেহ! উত্তরপ্রদেশে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন

Date:

Share post:

শৌচকর্ম করতে যাওয়া দলিত কিশোরীর ঝলসানো দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হরাইয়া (Haraiya) এলাকায়। ক্ষেতে আগুন লাগার খবর পেয়ে পরিবারের লোকেরা খুঁজতে গেলে কিশোরীকে ঝলসানো অবস্থায় দেখতে পায় তাকে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তবে নির্বাচনী প্রচার চলাকালীন রাজ্যের আইন শৃঙ্খলা ও নারী নিরাপত্তা নিয়ে ঢাক পিটিয়ে বেড়ানো যোগী আদিত্যনাথের রাজ্যে দলিত বা মহিলাদের যে কী পরিস্থিতি তার বাস্তব চেহারা তুলে ধরেছে এই ঘটনা।

বলরামপুর (Balarampur) জেলার হরাইয়া এলাকার ১৩ বছরের এক কিশোরী শৌচকর্ম করতে শুক্রবার সন্ধ্যায় বাইরে যায়। প্রায় একঘণ্টা পরেও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা তাকে খুঁজতে শুরু করে। তখনই গ্রামের কিছু মানুষ জানায় পাশের ক্ষেতের একটা অংশে আগুন লেগেছে। সেখানে গিয়ে দেখা যায় কিশোরীর ঝলসানো দেহ পড়ে রয়েছে।

উত্তরপ্রদেশের দলিত গ্রামগুলিতে এখনও শৌচাগারের অভাবে মহিলাদের বাড়ির বাইরে যেতে হয়। সেই পরিস্থিতিতে কীভাবে আগুনে ঝলসে গেল ওই কিশোরী আর কীভাবে ক্ষেতে আগুন লাগলো, তা নিয়ে তদন্তে পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...