Friday, April 3, 2026

তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুরে পথ অবরোধ, আহতদের পাশে শান্তনু

Date:

Share post:

আরামবাগ লোকসভার তৃণমূল (TMC) প্রার্থী মিতালী বাগের (Mitali Bag) গাড়ি ভাঙচুর এবং গাড়িচালক শেখ শাহজাহান ও তৃণমূল নেতা মফিজুল ইসলামকে মারধরের প্রতিবাদে পথ অবরোধ করলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। আরামবাগ পুরসভার দশ নম্বর ওয়ার্ড তৃণমূল (TMC) নেতা মফিজুল ইসলামকে ব্যাপক মারধরের অভিযোগ ওঠে বিজেপি-র (BJP) বিরুদ্ধে। তাঁরা দুজনেই আরামবাগ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার, দলের নির্দেশে তাঁদের দেখতে যান তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন (Shantanu Sen)।

রবিবার, আরামবাগের তৃণমূল প্রার্থী খানাকুলের চিংড়া এলাকায় প্রচার করার সময় কয়েকজন বিজেপি আশ্রিত দুষ্কৃতী মিতালির গাড়ির উপর হামলা চালায় বলে অভিযোগ। গাড়ি ভাঙচুর করা হয়। গাড়ির চালক শেখ শাহজাহান ও তৃণমূল নেতা মফিজুল ইসলামকে মারধরের অভিযোগ ওঠে। তাঁরা দুজনেই আরামবাগ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এর প্রতিবাদে সোমবার গোঘাটের মান্দরন পঞ্চায়েতের সামনে রাজ্য সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। দফায় দফায় আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকেরা।

এদিকে দলের নির্দেশে আহতদের দেখতে যান তৃণমূল মুখপাত্র ডাঃ শান্তনু সেন। সঙ্গে প্রার্থী মিতালি বাগ, জেলা সভাপতি রমেন্দু সিংহরায়, স্বপন নন্দী, তুষার শীল, অশোক নন্দী। আক্রন্তদের কথা বলার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন ডাঃ শান্তনু সেন।




Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...