Friday, April 3, 2026

মৃত্যুর পরেও বেঁচে থাকবেন সানু! ফের অঙ্গদানের নজির শহরে

Date:

Share post:

ফের অঙ্গদানের নজির কলকাতায়। মৃত্যুর পরেও বেঁচে থাকবে বছর ২৭-এর সানু দাস। রক্ত সঞ্চালন করবে তার হৃদপিণ্ড।

ঘটনাটি ঠিক কী? এ শহরেরই বাসিন্দা ছিলেন শানু দাস। থাকতেন হালতুতে। একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন তিনি। গত বৃহস্পতিবার বাইক চালিয়ে যাওয়ার পথে মা ফ্লাইওভারে দুর্ঘটনা কবলে পড়েন শানু। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল এসএসএকেএম হাসপাতালে ট্রমা কেয়া ইউনিটে ভর্তি করা হয়। এরপরই রবিবার ব্রেন ডেথ হয় কসবার বাসিন্দা সানুর। এরপরেই অস্ত্রোপচার করে বের করা হয় হৃদযন্ত্র। এসএসকেএম হাসপাতাল থেকে গ্রিন করিডর করে তা যায় বিমানবন্দরে। এরপর উড়ানে চেন্নাইয়ের এমজিএম হাসপাতাল। সেখানে এক রোগীর দেহে প্রতিস্থাপন করা হয় সানুর হৃদযন্ত্র। শুধু হৃদযন্ত্রই নয়, তার লিভার প্রতিস্থাপন করা হয় এসএসকেএম হাসপাতালেরই ৫৪ বছরের এক রোগীর দেহে। কিডনি গিয়েছে কমান্ড হাসপাতালে। দুটি চোখও দান করা হয়েছে এসএসকেএম হাসপাতালেই।

এর আগে, কালীঘাটে রাস্তা পার করার সময়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন বসিরহাটের বাসিন্দা ৪৮ বছরের জগদীশ মণ্ডল। বাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েছিলেন তিনি। আঘাত লেগেছিল মাথায়। এরপর এসএসকেএম হাসপাতালে আপ্রাণ চেষ্টা করেও জগদীশের জ্ঞান ফেরাতে পারেননি চিকিৎসকরা। পরিবারের লোককে জানিয়ে দেওয়া হয়, ব্রেন ডেথ হয়ে দিয়েছে রোগীর। অঙ্গদানের সিদ্ধান্ত নেন পরিবারের লোকেরা।

আরও পড়ুন- সোমবার দলীয় প্রার্থীদের সমর্থনে জোড়া সভা অভিষেকের

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...