Monday, March 16, 2026

প্রয়াত আর্জেন্তিনাকে প্রথমবার বিশ্বকাপ জেতানো কোচ মেনোত্তি

Date:

Share post:

ক্রীড়া জগৎ-এ শোকের ছায়া। প্রয়াত আর্জেন্তিনাকে প্রথমবার বিশ্বকাপ জয়ী দলের কোচ সিজার লুইস মেনোত্তি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। কোচ হিসাবে বিশ্বকাপ ও যুব বিশ্বকাপ জিতেছিলেন মেনোত্তি। দিয়োগো মারাদোনার কেরিয়ার শুরু হয়েছিলো তাঁর হাতেই। আর্জেন্তিনা ফুটবল ফেডারেশন মেনোত্তির মৃত্যুর খবর জানিয়েছে।

এই নিয়ে একটি বিবৃতিতে তারা জানিয়েছেন, “খুব দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে, সিজার লুইস মেনোত্তি আর নেই। উনি আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী কোচ ছিলেন। বর্তমানে উনি জাতীয় দলের ডিরেক্টর পদেও ছিলেন। ওঁর পরিবারকে সমবেদনা।”

১৯৭৮ সালের বিশ্বকাপে ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল নীল-সাদা জার্সিধারীরা। ফাইনালে অতিরিক্ত সময়ে ৩-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয় আর্জেন্তিনা । দুগোল করেছিলেন মারিও কেম্পেস। সেই দলের প্রধান মগজাস্ত্র ছিলেন কোচ মেনোত্তি। ডাগআউটের ধার থেকে কেম্পেসদের প্রশিক্ষক ছিলেন তিনি। ফুটবল রাজপুত্র দিয়েগো মারাদোনার উত্থানও তাঁর হাত ধরেই। ১৯৭৬ সালে মেনোত্তির কোচিংয়েই আর্জেন্তিনা দলে অভিষেক হয় মারাদোনার। যদিও বিশ্বকাপে ১৭ বছর বয়সী মারাদোনাকে দলে রাখেননি তিনি।

মেনোত্তি নিজেও খেলতেন স্ট্রাইকার হিসেবে। পেলের ক্লাব স্যান্টোসেও খেলেছেন মেনোত্তি। আর্জেন্তিনার জার্সিতে খেলেছেন ১১টি ম্যাচ। খেলোয়াড় জীবনে রোসারিয়ো সেন্ট্রাল, রেসিং ক্লাব, বোকা জুনিয়র্স, স্যান্টোস, জুভেন্টাসের মতো দলে খেলেছেন তিনি।

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপে জ.ঙ্গি হামলার আশঙ্কা, বাড়ানো হচ্ছে নিরাপত্তা

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...