Friday, April 3, 2026

অন্নকূটে তিন হাজার কেজির ভোগ নিবেদন নৈহাটির বড়মাকে!

Date:

Share post:

ধর্ম হোক যাঁর যাঁর, ‘বড়মা’ সবার। ধর্মীয় বিশ্বাসের জেরে ভক্তের মনে এভাবেই চির প্রতিষ্ঠিত ভগবানের অধিষ্ঠান। তাই নৈহাটির বড়মা কালীর (Boro Maa, Naihati) নবনির্মিত মন্দির ও কষ্টিপাথরের মূর্তি প্রতিষ্ঠার পর এই প্রথম অন্নকূট অনুষ্ঠানে (Anyakut Utsav) তিল ধারণের জায়গা নেই। জেলা রাজ্য দেশ ছাড়িয়ে বড়মা ভক্তরা আজ বিদেশেও ছড়িয়ে পড়েছেন। তাঁদের সকলের সহযোগিতায় এবছর তিন কেজির পোলাও ভোগ দিয়ে নৈহাটির বড়মা-র অন্নকূট মহোৎসব পালিত হচ্ছে।

সকাল থেকেই সরগরম নৈহাটি। আজ স্টেশন চত্বর থেকে বাস স্ট্যান্ড, সব মানুষের গন্তব্য বড়মার মন্দির। অন্নকূট অনুষ্ঠান কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। দেশের নানা প্রান্ত থেকে ভক্তদের মা কালীকে উৎসর্গ করা অর্থেই হয় এ দিনের অন্নকূট উৎসব। উৎসব উপলক্ষে সাজিয়ে তোলা হয় গোটা মন্দির চত্বর। সকাল ১১ টায় পুজো শুরু হয়, চলে দুপুর ২টো পর্যন্ত। এদিন বড়মাকে তিন হাজার কেজির পোলাও ভোগ নিবেদন করা হয়। দুটোর পর থেকে ভোগ প্রসাদ গ্রহণের জন্য লম্বা লাইন চোখে পড়েছে মন্দির চত্বরে। সাধারণ ভক্তদের জন্য পোলাও আলুর-দম, পায়েস সহযোগে চলে ভোগ বিতরণ। নৈহাটি এলাকার সবচেয়ে প্রাচীন কালী মূর্তি এই বড়মা। প্রতিবছর কালীপুজোয় তৈরি হয় সুবিশাল মূর্তি।এ বছর শততম বর্ষ উদযাপনে তৈরি হয়েছে নতুন মন্দির, প্রতিষ্ঠা হয়েছে কষ্টিপাথরের বড়মার মূর্তিও। বিপুল অলংকারে সজ্জিতা মা কালীর দর্শনে অগণিত ভক্ত সমাগম আজ নৈহাটিতে।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...