Monday, April 13, 2026

সকাল সকাল ভোট দিয়ে ‘অটোগ্রাফ’ বিলি নরেন্দ্র মোদির

Date:

Share post:

মঙ্গলবার সকাল ৭:৪০ মিনিটে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সঙ্গে ছিলেন গান্ধীনগরের বিজেপি প্রার্থী অমিত শাহ(Amit Shah)। এই কেন্দ্রের ভোটার প্রধানমন্ত্রী। এদিন নিয়ম মেনে সকাল সাড়ে সাতটার মধ্যে আমেদাবাদের নিশান হায়ার সেকেন্ডারি স্কুলের ভোট কেন্দ্রে পৌঁছে যান মোদি। ভোট দিয়ে বাইরে এসে অটোগ্রাফ বিলি করতে দেখা যায় তাঁকে। প্রায় রোড শোয়ের মতো করেন ভোটকেন্দ্রে আসেন মোদি। প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন একই বুথে ভোট দিলেন বিজেপি প্রার্থী অমিত শাহ (Amit Shah)।

এদিন সকালে তৃতীয় দফার ভোটারদের উদ্দেশে রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লেখেন, ‘‘আজকের এই পর্বের নির্বাচনে যাঁরা ভোট দিচ্ছেন, তাঁদের সকলের কাছে রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের আর্জি জানাচ্ছি। তাঁদের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই নির্বাচনকে আরও বেশি প্রাণবন্ত করে তুলবে।’’ বাংলা-সহ সাত ভাষায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।

তৃতীয় দফার লোকসভা নির্বাচনে মোদি ক্যাবিনেটের একাধিক সদস্যের ভাগ্য পরীক্ষা শুরু হয়েছে মঙ্গলবার। তালিকায় যেমন গান্ধীনগর থেকে রয়েছেন অমিত শাহ (Amit Shah) তেমনই পোরবন্দর থেকে মনসুখ মান্ডব্য (Mansukh Mandavya) এবং পুরুষোত্তম রূপালা রাজকোট থেকে ভোটে দাঁড়িয়েছেন। মোদি মন্ত্রিসভায় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য শিন্ডে মধ্যপ্রদেশের গুণা এবং সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি কর্নাটকের ধারওয়াড় থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট দিয়ে বাইরে বেরিয়ে এসে নরেন্দ্র মোদি বলেন, গণতন্ত্রের উৎসবে সকলকে অংশগ্রহণ করতে হবে। অমিত শাহকে ভাই সম্বোধন করে তিনি জানান সোমবার রাতেই গুজরাটে পৌঁছে যান ভোট দেওয়ার জন্য। এরপর মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং তেলেঙ্গানায় তাঁর কর্মসূচি রয়েছে। এরপর গুজরাট সহ দেশের ভোটারদের ভোট দেওয়ার জন্য উৎসাহ তিনি। হিন্দির পাশাপাশি গুজরাটি ভাষাতেও নিজের বক্তব্য রাখেন মোদি।

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...