Friday, March 20, 2026

স্বস্তির বৃষ্টিতে দুর্যোগের ভোগান্তি, মৃত অন্তত ৬! মঙ্গলেও কালবৈশাখীর সতর্কতা

Date:

Share post:

আবহাওয়া দফতরের (Weather Department) পূর্বাভাস একশো শতাংশ মিলিয়ে দিয়ে সোমবার সন্ধ্যায় ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (Rain in South Bengal) প্রায় সব জেলার বেশির ভাগ অংশ। বঞ্চিত হল না উত্তরবঙ্গও। ঝড়বৃষ্টি হল হুগলি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায়। অন্য দিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামেও হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বৃষ্টির ছোঁয়া পেয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান। কিন্তু তাপপ্রবাহ কাটিয়ে স্বস্তির কালবৈশাখীতে (Thunderstrom ) দুর্যোগে নাজেহাল বঙ্গবাসী। কোথাও তার ছিড়লো কোথাও গাছ পড়লো, কোথাও বাজ পড়ে মৃত্যু হয়েছে তো কোথাও দেওয়াল ধসে প্রাণ গিয়েছে আমজনতার। মঙ্গলবারও দুর্যোগ কাটবে না। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে। দিন ও রাতের তাপমাত্রা অনেকটাই কমবে বলে মনে করছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরের সাইক্লোনিক ফর্মেশনের (Cyclonic Formation in Bay of Bengal) জন্যই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মত আবহাওয়াবিদদের।

সোমবার সন্ধ্যার সময় বৃষ্টিতে বিপাকে পড়েন অফিস ফেরত যাত্রীরা। জল থৈ থৈ মহানগরী, তিলোত্তমা জুড়ে তীব্র যানজটের কবলে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। বাস ট্রেন ধরার ক্ষেত্রেও সমস্যা বেড়েছে। মরশুমের প্রথম বৃষ্টিতে কোথাও হাঁটু আবার কোথাও গোড়ালি পর্যন্ত জল জমেছে। উত্তর কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া কালীবাড়ি সংলগ্ন রাস্তা এবং মহাত্মা গান্ধী রোডে জল জমে যায়। একই ছবি বরানগরের বিস্তীর্ণ এলাকায়। এর পাশাপাশি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে উপড়ে গিয়েছে গাছ, শিয়ালদহ দক্ষিণে বিঘ্নিত হয় ট্রেন চলাচল। শুধু তাই নয় বাজ পড়ে কাটোয়া, কেতুগ্রাম, নদিয়া এবং পুরুলিয়া থেকে অন্তত ৬ জনের মৃত্যুর খবর মিলেছে।

মরশুমের প্রথম কালবৈশাখীর তুমুল ঝড়ে বিধ্বস্ত কলকাতা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ঝড়ের গতি ছিল ঘণ্টায় ৫০ কিলোমিটার, মিনিট পনেরোর মধ্যে যা বেড়ে দাঁড়ায় ৭৪ কিলোমিটার। রাত ৯ টা নাগাদ ঝড়ের গতি ছিল ঘণ্টায় ৭৭ কিলোমিটার। হাওয়া অফিসের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বালিগঞ্জে ৮৭ মিলিমিটার, পামারবাজারে ৪৯, ধাপা এলাকায় ৬৪, উল্টোডাঙায় ৫০, তপসিয়ায় ৬০, ঠনঠনিয়ায় ৩৯, মানিকতলায় ৫৭, বীরপাড়ায় ৪৬, দত্তবাগানে ৫৯, বেহালায় ৬০.৮, জিঞ্জিরাবাজারে ৫৩ ও গার্ডেনরিচে ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

 

Related articles

ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট দিয়ে প্রকাশ্যে কোন্দল সব্যসাচী-সুস্মিতার, কুরুচিকর মানসিকতায় বিরক্ত নেটপাড়া

অতীতকে পিছনে ফেলে রেখে নতুন জীবনে পা দিতে না দিতেই বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায় (Susmita Roy)। প্রাক্তন...

কলকাতায় এসেই বাঙালি বাবু রাচিন, ফোন করলেন বেলা বোসকে!

কলকাতায় আইপিএল(IPL) খেলতে এসেই বেলা বোসের খোঁজে রাচিন রবীন্দ্র((Rachin Ravindra)! বৃহস্পতিবার রাতেই কেকেআর শিবিরে যোগ দিয়েছেন কিউয়ি তারকা।...

ভোট বঙ্গে জোর প্রচার, কমিশনের স্ক্যানারে সোশ্যাল মিডিয়ায়ও

বেজে গিয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা। শাসক-বিরোধী সব দলই শুরু করেছে জোর কদমে প্রচার। তবে রাস্তায় বা বাড়ি-বাড়ি...

ব্যক্তিগত জীবনে শুধুই বিতর্ক, আইপিএলে নিজেকে প্রমাণে মরিয়া চাহাল

ভারতীয় দল থেকে আগেই দূরে সরে গিয়েছেন, ক্রমশই মুছে যাচ্ছেন ২২ গজ থেকেও। ব্যক্তিগত জীবনের ঝড় সামলে এবার...