Monday, April 6, 2026

কোভিডের সময় কোথায় ছিলেন? বিজেপি প্রার্থী শ্রীরূপাকে ঘিরে বিক্ষোভ মালদহ দক্ষিণে

Date:

Share post:

মালদহ দক্ষিণে বিজেপি (BJP) প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে (Srirupa Mitra Chaudhury) ঘিরে দফায় দফায় বিক্ষোভ! বিজেপি প্রার্থী কোনও বুথে গেলেই সেখানে ভোটার ও স্থানীয় মানুষের প্রশ্ন, কোভিডের সময় কোথায় ছিলেন?” বিশেষ করে এলাকার মহিলাদের প্রতিরোধের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হন বিজেপি প্রার্থী। তাঁর বিরুদ্ধে তৃণমূলের (TMC) আরও অভিযোগ, সকাল থেকে বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করছেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। এমনমই অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী (Krishnendu Narayan Chaudhury)। তিনি অভিযোগ করেছেন বুথের ভেতরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছেন বিজেপি প্রার্থী।

সকাল থেকে মালদহের ইংরেজবাজারে একাধিক বুথে ঘুরে ঘুরে ভোট দেখছেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী।কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী দাবি করেছেন, বিজেপি প্রার্থী সকাল থেকে বুথে বুথে ঘুরে ভোটারদের প্রভাবিত করছেন।

অভিযোগ পাল্টা অভিযোগ সরগরম হয়ে উঠেছে ইংরেজ বাজার এলাকা। এলাকায় এখনও উত্তেজনা রয়েছে বলে জানাগিয়েছে। পাল্টা কমিশনে নালিশ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...