Tuesday, March 31, 2026

চমক উগান্ডার, বিশ্বকাপের স্কোয়াডে ৪৩ বছরের ফ্র্যাঙ্ক সুবুগা!

Date:

Share post:

সবচেয়ে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপ! এ বার বিশ্বকাপে অংশ নেবে ২০টি দল। কঠিন লড়াই। তেমনই অনেক দেশের কাছে এবারের বিশ্বকাপ স্মরণীয় হয়ে থাকতে চলেছে। প্রথম বার বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে আমেরিকা। যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে মার্কিন মুলুক। আয়োজক হিসেবে খেলার সুযোগ। তেমনই আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে উগান্ডা। আইসিসি টুর্নামেন্টে প্রথম বার অংশ নেবে তারা।বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে আগেই নজির গড়েছিল উগান্ডা। স্কোয়াড ঘোষণার ধরনেও অভিনবত্ব দেখাল আফ্রিকার ছোট্ট এই দেশ। তেমনই স্কোয়াডে রয়েছে বিরাট চমক। উগান্ডার বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন ৪৩ বছরের অলরাউন্ডার ফ্র্যাঙ্ক সুবুগা। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডাকে নেতৃত্ব দেবেন ব্রায়ান মাসাবা। ১৫ সদস্যের এই স্কোয়াডে রয়েছেন সুবুগা।

অফস্পিনার অলরাউন্ডার ফ্র্যাঙ্ক সুবুগার বয়স ৪৩। বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সি ক্রিকেটারের নজির গড়তে চলেছেন। এর আগে সবচেয়ে বেশি বয়সে খেলার নজির ছিল ওমানের মহম্মদ নাদিম ও নাসিম খুশির। দু-জনেরই বয়স ছিল ৪১।আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে ৫৪ ম্যাচ খেলেছেন সুবুগা। সর্বাধিক স্কোর অপরাজিত ৩১। নিয়েছেন ৫৫টি উইকেট। এ বারের বিশ্বকাপে মন্থর পিচ থাকবে বলেই প্রত্যাশা করা হচ্ছে। ফলে সুবুগার খেলার সম্ভাবনা প্রবল।




Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...