Saturday, April 4, 2026

প্রকাশিত হল প্রাথমিক টেটের মডেল উত্তরপত্র

Date:

Share post:

আপলোড করা হল চলতি বছরের টেটের মডেল উত্তরপত্র। মঙ্গলবার সন্ধ্যার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে এই মডেল উত্তরপত্র আপলোড করা হয়। পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, আগামী একমাস পরীক্ষার্থীরা সময় পাবেন সেই উত্তরপত্রকে চ্যালেঞ্জ জানানোর জন্য। পরীক্ষার্থীদের চ্যালেঞ্জের পর আবার পর্ষদ নিজেদের মধ্যে বৈঠক করবে। প্রয়োজনে উত্তরপত্র পুনরায় মূল্যায়ণ করে আপলোড করা হবে। এরপরেই যাবতীয় আইনি পদ্ধতি মেনে টেটের ফল প্রকাশ করা হবে। সেক্ষেত্রে গোটা বিষয়টিই সময় সাপেক্ষ। এদিন মডেল উত্তরপত্র আপলোড করা হলেও চূড়ান্ত ফল প্রকাশ করতে খানিকটা সময় লাগবে। ডিসেম্বরে হয়েছে এই বছরের টেট পরীক্ষা। এবারে প্রাথমিকের টেট দিয়েছে প্রায় ২.৫০ লক্ষ পরীক্ষার্থী। যা গতবারের তুলনায় অনেকটাই কম।

আরও পড়ুন- সুপ্রিম রায়কে স্বাগত! নিয়োগ মামলায় রাম-বাম জোটের ‘কুৎসার রাজনীতি’কে ধুয়ে দিল তৃণমূল

 

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...