Saturday, April 4, 2026

আচমকা বাতিল ৮০টি এয়ার ইন্ডিয়া ফ্লাইট! সকাল থেকে দুর্ভোগে যাত্রীরা 

Date:

Share post:

কর্মী নেই , তাই উড়তে পারছে না বিমান। বুধবার সকালে একসঙ্গে ৩০০ জন এয়ার ইন্ডিয়ার (Air India crew goes for mass sick leave) কর্মী আচমকা ছুটি নেওয়ায় বিপাকে পড়েছে পরিষেবা। বিমানবন্দরে গিয়ে মাথায় হাত যাত্রীদের। সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার শতাধিক কেবিন ক্রু অসুস্থ হয়ে পড়েছেন। সকলের ফোন বন্ধ। কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। খুব স্বাভাবিকভাবেই এই অবস্থার প্রভাব পড়েছে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমান পরিষেবার। এখনও পর্যন্ত আশিটি ফ্লাইট ক্যানসেল (80 flight cancelled) করতে হয়েছে বলে খবর।

এদিন সকালে এয়ার ইন্ডিয়া বিমান বাতিল হওয়ার খবর সমাজ মাধ্যমে পোস্ট করেন যাত্রীরাই। এয়ারপোর্টে এসে এভাবে সমস্যার মধ্যে পড়ায় তাঁরা অত্যন্ত ক্ষুব্ধ। এয়ার ইন্ডিয়ার মুখপাত্রের দাবি, ‘‘আমাদের কেবিন ক্রুদের একটা বড় অংশ শেষ মুহূর্তে অসুস্থ বলে জানিয়ে ছুটি নিয়েছেন। এর ফলে বিমান পরিষেবা বিলম্বিত হচ্ছে। অনেক বিমান বাতিলও করতে হয়েছে। বিষয়টি বোঝার জন্য আমরা কেবিন ক্রুদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। দ্রুত সমস্যা সমাধান করে বিমান পরিষেবা স্বাভাবিক করার জন্য যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে।’’ বিমান সংস্থা যতই বলুক যে শারীরিক অসুস্থতার কারণে কর্মীরা ছুটি নিয়েছেন, অনেকের মতে, কর্মীদের এ ভাবে গণছুটি নেওয়া নিয়োগ নীতির বিরুদ্ধে প্রতিবাদও হতে পারে।

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...