Monday, April 6, 2026

হাওড়ার পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার মাস্টার মাইন্ড সাজিদ

Date:

Share post:

হাওড়ার বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনায় এবার মাস্টার মাইন্ড শেখ সাজিদকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। এই ঘটনার মূলচক্রী হিসেবে সাজিদের নামই উঠে এসেছিল। পুলিশ সূত্রে জানা গেছে যে ভিন রাজ্য থেকে দুষ্কৃতীদের ভাড়া করেছিল শেখ সাজিদ।

বাঁকড়ায় তিন নম্বর পঞ্চায়েতে গুলি চলার ঘটনায় তিন তৃণমূল কর্মীকে সাসপেন্ড করেছিল দল। তাদের মধ্যে ছিল এই শেখ সাজিদও। এছাড়া ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভোলা চক্রবর্তী এবং আজাহার লস্করকে সাসপেন্ড করা হয়েছিল। ভোলা বাঁকরা তিন নম্বর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ছিল। সহ-সভাপতি ছিল আজাহার। অন্যদিকে, তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভোলাকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ।

গত, বৃহস্পতিবার দুপুরে মুখ ঢেকে বাঁকড়া-৩ পঞ্চায়েত অফিসের মধ্যে ঢুকে পড়ে জনা তিনেক দুষ্কৃতী। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। পঞ্চায়েত অফিসের মধ্যেই গুলি চালায় তারা। সরাসরি গুলি না লাগলেও এই ঘটনায় পঞ্চায়েত প্রধানের বাবা-সহ মোট দু’জন জখম হন। পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখকে লক্ষ্য করেও গুলি চালানো হয়। প্রাণ বাঁচাতে তিনি টেবিলের তলায় বসে পড়েন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। ওই ঘটনার তদন্তে নেমে হাওড়া সিটি পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করে। এবার পুলিশের জালে মাস্টার মাইন্ড শেখ সাজিদ।




 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...