Saturday, April 4, 2026

বিদেশের মাটিতে বঙ্গপুত্রের ম্যাজিক, ‘মেট গালা’য় হাঁটলেন ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী!

Date:

Share post:

ফ্যাশন দুনিয়ায় তৈরি হল নয়া ইতিহাস। দেশ ছাড়িয়ে বিদেশের বুকে নজির গড়লেন হুগলির সব্যসাচী মুখোপাধ্যায় (Sabyasachi Mukherjee)। চব্বিশের ‘মেট গালা’য় (Met Gala 2024) প্রথম ভারতীয় ফ্যাশন ডিজাইনার হিসেবে হাঁটতে দেখা গেল তাঁকে।

২০২৪ সালের ‘মেট গালা’র (Met Gala 2024) থিম ‘গার্ডেন অফ টাইম’। চোখ ধাঁধানো পোশাকে ফ্যাশন প্যারেডে বিদেশি ডিজাইনারদের হাঁটা চলার মাঝে সব্যসাচীর উপস্থিতি গর্বিত করল গোটা দেশকে। টিনসেল টাউন আগেই বাঙালি ছেলের ট্যালেন্ট চিনতে পেরেছিল। ছবিতে অভিনেতা-অভিনেত্রীদের সাজ পোশাক থেকে শুরু করে তারকাদের বিয়ের আসর, এই বাঙালি ছেলের ডিজাইন ছাড়া সত্যিই সম্পন্ন হয় না। মায়ানগরীর গ্ল্যামারদুনিয়ার বিশ্বাস, সব্যসাচী মানেই ইউনিক ভাবনা। সেই বঙ্গ পুত্রের ম্যাজিক এবার মেট গালায়। মঙ্গলবার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।

ভারত থেকে বহু অভিনেতা-অভিনেত্রী হাজির থাকলেও, কখনও কোনও ভারতীয় ডিজ়াইনার থাকেননি মেট গালায়। পশ্চিমী বিনোদুনিয়ার তারকাদের ভিড়ের মাঝেও চোখধাঁধিয়ে দিল সব্যসাচীর সাজপোশাক। ভারতীয় ডিজাইনার পরনে ছিল শার্ট প্যান্ট, সঙ্গে লম্বা কোট, গলায় নিজের ডিজাইন করা হিরে-মুক্তো, পান্নার গয়না। সোশাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করেছেন সব্যসাচী নিজেই।তাঁর পোশাকের কিছু বিশেষত্ব রয়েছে। সাধারণত একটু প্যাস্টেল শেডের পোশাক তৈরি করাই বাংলার এই ছেলের দস্তুর। নিজের মেট গালার পোশাকেও প্যাস্টেল শেডের ছোঁয়া রেখেছিলেন সব্যসাচী। শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...