Monday, March 16, 2026

কল্যাণকে মানিকতলা-মামলা প্রত্যাহারের নির্দেশ দিল হাই কোর্ট

Date:

Share post:

হাহ নিশ্চিত বুঝে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পরে মানিকতলা মামলা প্রত্যাহারের আবেদন করেছিলেন বিজেপি নেতা কল্যাণ চৌবের (Kalyan Chowbay)। বৃহস্পতিবার, কল্যাণ চৌবেকে মানিকতলা উপনির্বাচন নিয়ে মামলা প্রত্যাহারের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।

২০২১ সালে মানিকতলা বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডের কাছে পরাজিত হন বিজেপি প্রার্থী কল্যাণ। এরপরই তিনি ভোটের ফল নিয়ে বিস্তর অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সাধন পাণ্ডে (Sadhan Pandey) প্রয়াত হন। কিন্তু কল্যাণের সেই মামলা নিষ্পত্তি না হওয়ায় এই আসনে এখনও উপনির্বাচন হয়নি। মানিকতলার তিন বাসিন্দা সুপ্রিম কোর্টে (Supreme Court) যান। মামলাকারীদের আইনজীবী সুপ্রিম কোর্টে জানান, জনপ্রতিনিধিত্ব আইনের ১৫১-এ ধারা অনুযায়ী কোনও আসন ছ-মাসের বেশি শূন্য থাকতে পারে না, উপনির্বাচন করানো বাধ্যতামূলক। অভিযোগ, কল্যাণের দীর্ঘ গড়িমসিতেই বারবার পিছিয়ে যাচ্ছে এই মামলার শুনানি। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি পিএস নরসিংহের বেঞ্চে। কল্যাণের কীর্তিতে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতিরা। সুপ্রিম কোর্ট কল্যাণকে শো-কজ নোটিশ পাঠিয়ে জানতে চায় কেন তাঁকে ফেডারেশন সভাপতি বা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব ও কোষাধ্যক্ষর পদ থেকে সরানো হবে না? কেন না, এইসব পদ থেকে সরলেই তিনি বিজেপি নেতা হিসেবে মামলায় মন দিতে পারবেন। বলা হয় ৩০ জুনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে। ইতিমধ্যে আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগও উঠেছে কল্যাণের বিরুদ্ধে।

এরপরে হাই কোর্টে ‘ইলেকশন পিটিশন’ প্রত্যাহার করে নেওয়ার আবেদন জানান কল্যাণ চৌবে (Kalyan Chowbay)। ব্যক্তিগত কারণে ওই সিদ্ধান্ত বলে জানান কল্যাণের আইনজীবী। যদিও বিচারপতি জয় সেনগুপ্ত ওই আবেদন মঞ্জুর করেননি। জানান, ৯ মে মামলার পরবর্তী শুনানিতে বিষয়টি বিবেচনা করা হবে। সেই মতো এদিন মামলা প্রত্যাহার করার নির্দেশ দেয় আদালত।





spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...