Sunday, April 5, 2026

তুঙ্গে রাহুল-গোয়েঙ্কা ঝামেলা, নেতৃত্ব থেকে সরতে পারেন লখনৌ অধিনায়ক : সূত্র

Date:

Share post:

তুঙ্গে কেএল রাহুল এবং সঞ্জীব গোয়েঙ্কার ঝামেলা। গতকাল আইপিএল-এর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে লখনৌ সুপার জায়ান্ট ১০ উইকেটে ম্যাচ হারতেই প্রকাশ্যে রাহুলকে ভর্ৎসনা করেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা । যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । আর এবার সূত্রের খবর এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ লখনৌ অধিনায়ক। এমনকি দিতে পারেন নেতৃত্ব থেকে ইস্তফা । জানা যাচ্ছে, প্রকাশ্যে অপমানিত হয়ে রাহুল নেতৃত্বে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আর লখনৌ-এর হয়ে খেলতে আগ্রহী নন।

আগামী ১৪ মে আইপিএল-এর পরবর্তী ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামছে লখনৌ। মনে করা হচ্ছে তার আগে নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে পারেন রাহুল। এই নিয়ে আইপিএল-এর এক কর্তা বলেন, “ দিল্লির বিরুদ্ধে পরের ম্যাচের আগে পাঁচ দিন সময় রয়েছে। কোনও পক্ষই এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। মনে হচ্ছে, রাহুল নেতৃত্বে ইস্তফা দিয়ে দেবে। শেষ দু’টি ম্যাচে আর টস করতে যাবে না। ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষও ওর ইস্তফা গ্রহণ করে নেবে বলেই মনে হচ্ছে।’’ তিনি আরও জানিয়েছেন, বুধবারের ম্যাচের পর রাহুলের সঙ্গে গোয়েঙ্কার সম্পর্ক তলানিতে পৌঁছেছে। উল্লেখ্য , রাহুলের সঙ্গে রেকর্ড ১৭ কোটি টাকায় চুক্তি করেছিল লখনৌ ।

আরও পড়ুন- প্লে-অফ থেকে মুম্বই ছিটকে যেতেই সামনে এল অধিনায়কে নিয়ে সমস্যা

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...