Monday, March 30, 2026

আজই জনসমক্ষে রাজভবনের ফুটেজ প্রদর্শন

Date:

Share post:

শ্লীলতাহানির অভিযোগ ঘিরে যখন রাজ্য রাজনীতি উত্তাল, তখন বিশেষ এক ফুটেজ প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজভবন (Rajbhawan)। ঠিক কী হয়েছিল রাজভবনে, বৃহস্পতিবারই জানতে পারবেন বাংলার মানুষ। সি ভি আনন্দ বোসের (Molestation charge against CV Anand Bose) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন রাজভবনেরই এক মহিলা অস্থায়ী কর্মী। যা নিয়ে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। এবার সেই অভিযোগের প্রেক্ষিতে রাজভবন সংশ্লিষ্ট ঘটনার ভিডিও ফুটেজ জনসমক্ষে আনার সিদ্ধান্ত নিয়েছে। আজ সকাল ১১টা নাগাদ রাজভবনে দেখানো হবে সেই ফুটেজ।

বুধবার রাজভবনের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয় যে বৃহস্পতিবার সকালেই ১০০ জন মানুষের সামনে এক ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনা হবে। যাঁরা ওই সিসিটিভি ফুটেজ দেখতে চান, তাঁদের জন্য দুটি ইমেইল আইডি দিয়েছে রাজভবন। সেগুলি হল- adcrajbhavankolkata@gmail.com এবং governor-wb@nic.in। সেখানে পুরো পরিচয় জানাতে হবে। রাজভবনের তরফে একটি নম্বরও দেওয়া হয়েছে। সেটি হল- ০৩৩-২২০০১৬৪১। সেই নম্বরে ফোন করেও নাম নথিভুক্ত করাতে পারেন। প্রথম ১০০ জনকে রাজভবনের ভিতরে ওই ফুটেজ দেখার সুযোগ দেওয়া হবে। এই উদ্যোগের নামকরণ করা হয়েছে ‘সচ কে সামনে’।

 

Related articles

পুরুলিয়ায় অভিষেক: বার্তা দেবেন বাঘমুণ্ডি থেকে

পাহাড় থেকে সমুদ্র, শহর থেকে জঙ্গলমহল - দলীয় কর্মীদের জন্য বার্তা ও সাধারণ মানুষকে আগামীর পথ নির্দেশে তৎপর...

তিন জনসভা মমতার: বার্তা দেবেন দুই মেদিনীপুরকে

জঙ্গলমহলের পর এবার মেদিনীপুর। যেভাবে রাজ্য সরকারের উন্নয়নের রেশ ধরে জঙ্গলমহলে আলো জ্বলেছে তেমনই উন্নয়নের ছোঁয়া পূর্ব এবং...

হৃদয় জুড়ে ইস্টবেঙ্গল-কৃশানু, রাহুলের টান ছিল ক্রিকেটেও

সহজভাবেই জীবনের গল্প বলতেন রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু ৪২ বছরেই জীবনের সলিল সমাধি। সাহিত্য, সিনেমা, রাজনীতি, সমাজদর্শনে অদ্ভুত...

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...