Monday, April 6, 2026

দলগঠনের কাজ প্রায় শেষ, বৈঠকের পর জানাল ইস্টবেঙ্গল

Date:

Share post:

ইতিমধ্যে আগামী মরশুমের জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। আইএসএলে ধারাবাহিক ব্যর্থতা ঢেকে সাফল্য পাওয়ার লক্ষ্যে আগামী মরশুমের জন্য শক্তিশালী দলগঠনের কাজ প্রায় সম্পূর্ণ করে ফেলেছে ইস্টবেঙ্গল। দাবি করছেন ক্লাব ও লগ্নিকারী সংস্থার কর্তারা।

বৃহস্পতিবার লগ্নিকারী সংস্থা এবং ক্লাব কর্তারা বৈঠকে বসেছিলেন। লগ্নিকারী সংস্থার তরফে মণীশ গোয়েঙ্কা, সন্দীপ আগরওয়াল এবং ক্লাবের তরফে দেবব্রত সরকার, ডাঃ প্রণব দাশগুপ্ত, রূপক সাহা ও সৈকত গঙ্গোপাধ্যায় বৈঠকে উপস্থিত ছিলেন। ক্লাব ও লগ্নিকারী সংস্থা যৌথভাবেই দলগঠনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। বাজেটও বাড়ছে বলে সূত্রের খবর। সেখানে নতুন মরশুমের দলগঠন নিয়ে আলোচনা হয়। ঠিক হয়েছে, এবার সাত বিদেশি রিক্রুট করা হবে। ইতিমধ্যে হিজাজি মাহের, সাউল ক্রেসপো এবং ক্লেটন সিলভার চুক্তি নবীকরণ করেছে ক্লাব।

এই নিয়ে বৈঠকের পর এক কর্তা বললেন, ‘‘আমরা অর্ধেকের বেশি দলগঠনের কাজ শেষ করে ফেলেছি। নতুন যে বিদেশি আমরা নিচ্ছি তাদের মধ্যে একজন স্ট্রাইকার, একজন মিডফিল্ডার এবং দু’জন ডিফেন্ডার।’’ পাঞ্জাব এফসি-র ফরাসি উইঙ্গার মাদিয়া তালালকে ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে দল। বাকি আর তিন বিদেশিকে সই করাতে চায় ইস্টবেঙ্গল। কোচ কার্লেস কুয়াদ্রাতের পরামর্শ ও পছন্দ মেনেই দলগঠন চলছে বলে জানিয়েছেন কর্তারা।

বৈঠকের পর ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, ‘‘আর ৪-৫ জন ফুটবলারের সই বাকি আছে। বাজেট নিয়ে কোনও সমস্যা নেই। ভালমানের স্বদেশি ও বিদেশি ফুটবলার আমরা নিচ্ছি। মানের সঙ্গে আমরা কোনও সমঝোতা করব না। কোচ আমাদের যা বলছেন, সেটাই মেনে চলছি। আমরা চাই, ১৫ জুনের মধ্যে দলগঠনের কাজ শেষ করতে।’’

বিদেশে নয়, আগামী মরশুমের জন্য প্রি-সিজন ট্রেনিং দেশেই হতে পারে বলে জানিয়েছেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা।

আরও পড়ুন- তুঙ্গে রাহুল-গোয়েঙ্কা ঝামেলা, নেতৃত্ব থেকে সরতে পারেন লখনৌ অধিনায়ক : সূত্র

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...