Thursday, April 9, 2026

বৃহস্পতির সকালে মেঘ-রোদের খেলা, কমলো দক্ষিণবঙ্গের তাপমাত্রা 

Date:

Share post:

তাপপ্রবাহের (Heatwave innings) রান রেট এক ঝটকায় কমিয়ে দিয়েছে সোমবারে বৃষ্টি। মঙ্গল- বুধে সেভাবে দুর্যোগের দাপট দেখা না গেলেও এক ধাক্কায় অনেকটাই কমেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও তীব্র রোদ থেকে রেহাই পাবেন বঙ্গবাসী। আগামী শুক্রবার ফের কালবৈশাখীর (Thunderstrom ) সম্ভাবনা রাজ্যে।

এদিন সকাল থেকেই মেঘলা আকাশ, বেলা বাড়তে রোদের দেখা মিলেছে। যদিও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকায় যথেষ্ট ঘাম হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন পর্যাপ্ত জল খাওয়া প্রয়োজন। ৪০, ৪১ কিংবা ৪২ ডিগ্রি তাপমাত্রায় অভ্যস্ত হয়ে যাওয়া দেহে আচমটাই সাত থেকে দশ ডিগ্রি পারদ পতনের প্রভাব পড়তে পারে। বৃহস্পতিবার জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বটে। সকালের দিকে অবশ্য এর কোনও প্রভাব পড়বে না বিকেল বা সন্ধ্যার পর থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে। মৎস্যজীবীদের জন্য যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা তুলে নেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা। পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ের পূর্বাভাসও রয়েছে। রবিবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ।

 

Related articles

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...