Monday, April 6, 2026

এই ক্রিকেটারের হাতে টি-২০ বিশ্বকাপ দেখতে চান যুবি

Date:

Share post:

সামনেই টি-২০ বিশ্বকাপ। জুন মাসে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। আর তার এই টুর্নামেন্ট নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। জানালেন কার হাতে ট্রফি দেখতে চান তিনি। যুবরাজের মতে এই প্রজন্মের সেরা ব্যাটার বিরাট কোহলি। তাই তাঁর হাতে টি-২০ বিশ্বকাপ দেখতে চান যুবি।

এই নিয়ে এক সাক্ষাৎকারে যুবরাজ বলেন, “ কোহলি এই যুগের প্রায় সব রেকর্ডই ভেঙে দিয়েছে। এই প্রজন্মের সেরা ব্যাটার। আমার মনে হয় ক্রিকেটের সব ফর্ম্যাটের সেরা ব্যাটারের নাম কোহলি। আমার মতে কোহলির মতো একজন ক্রিকেটারের বিশ্বকাপ মেডেল দরকার। ওর একটা মেডেল আছে। আমি নিশ্চিত ওই একটা ট্রফি নিয়ে সন্তুষ্ট নয় কোহলি। এবারের বিশ্বকাপ ওরই প্রাপ্য।”

এখানে না থেমে যুবরাজ আরও বলেন, “ আমি মনে করি খেলাটা বেশ ভালোই বোঝে কোহলি। ও ভালো করেই জানে শেষ পর্যন্ত টিকে থাকলে ও ভারতকে জেতাতে পারবে। একাধিক বার কোহলি উদ্ধার করেছে দলকে। মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত রান তাড়া করে ভারতকে জিতিয়েছিল। রান তাড়া করার আত্মবিশ্বাস পেয়ে গেলে বিরাট পরিস্থিতির বিচার করতে পারে বেশ ভালো ভাবে। কীভাবে ব্যাট করতে হয় এই পরিস্থিতিতে সেটাও ভালোই জানা বিরাটের। কোন বোলারকে আক্রমণ করতে হবে, কোন বোলারের বিরুদ্ধে সিঙ্গলস নিয়ে স্কোর বোর্ড রোটেট করতে হবে, কখনও আক্রমণে যেতে হবে এবং কোন সময়ে খেলার ধরন বদলাতে হবে তা জানা কোহলির।“

আরও পড়ুন- রাহুলকে ভর্ৎসনা গোয়েঙ্কার, কী কারণে হার মুখ খুললেন লখনৌ অধিনায়ক

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...