Monday, April 6, 2026

সাবেকিয়ানার সাজে বিয়ে সম্পন্ন আদৃত-কৌশাম্বীর

Date:

Share post:

টলিউডের মোস্ট হ্যান্ডসাম ব্যাচেলার ছেলেটা ভালবাসার মানুষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ে গেল। লক্ষ্মীবারের সন্ধ্যায় চার হাত এক হল টলিপাড়ার অভিনেতা আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী (Adrit Roy – Kaushambi Chakraborty)। হলুদ তসরের পাঞ্জাবিতে বর আর লাল বেনারসিতে কনে- বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ্যে এলো নবদম্পতির (Adrit-Kaushambi wedding) ছবি।

হাওড়ার একটি ব্যাঙ্কোয়েটে বসেছিল আদৃত-কৌশাম্বীর বিয়ের আসর। বৃহস্পতিবার সকালেই সমাজমাধ্যমে যুগলের গায়ে হলুদের অনুষ্ঠানের ছবি ভাইরাল হয়। সন্ধ্যায় টলি পাড়া ছিল নতুন এক তারকা দম্পতি। বিয়ের সাজে ছিল সাবেকিয়ানার ছোঁয়া। লাল বেনারসি আর সোনার গয়নায় বাঙালি কনের মুখে হাসির ঝিলিক। বরের সাজে তসরের পাঞ্জাবিতে নজরকাড়া আদৃত। বিয়ের জন্য কাজ থেকে আপাতত দিন কয়েকের ছুটি নিয়েছেন আদৃত-কৌশাম্বী। ঘনিষ্ঠদের নিয়ে বিয়ের অনুষ্ঠান হলেও হাজির ছিল ‘মিঠাই’ (Mithai) পরিবার। আগামী ১১ মে তাঁদের গ্র্যান্ড রিসেপশনের পার্টি। উপস্থিত থাকবেন টালিগঞ্জের ছোট ও বড়পর্দার কলাকুশলীরা।

 

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...