Friday, April 3, 2026

নির্বাচনের মধ্যে কেজরিওয়ালের মুক্তি অত্যন্ত সহায়ক হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

বিজেপি বিরোধী দলের নেতাদের জেলে ভরার নীতি সুপ্রিম কোর্টে প্রবল ধাক্কা খেল শুক্রবার। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের প্রভাব যে নির্বাচনে পড়তে চলেছে, সোশ্যাল মিডিয়ায় সেই বার্তাই দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার অরবিন্দ কেজরিওয়ালের জামিনের নির্দেশ বেরোনোর পরই বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি জানান, “অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, এটা দেখে আমি খুব খুশি। বর্তমান নির্বাচনের প্রেক্ষিতে এটা অত্যন্ত সহায়ক হবে।”

নির্বাচনের আগে বারবার বিজেপি বিরোধী জোট সরব হয়েছে দুই মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির বিরুদ্ধে। বিরোধীদের কণ্ঠরোধ করতে যে দমনমূলক নীতি বিজেপি নিয়েছিল, তার সবথেকে ঘৃণ্য উদাহরণ ছিল এই দুই গ্রেফতারি। বারবার নির্বাচনী জনসভা থেকে কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর কেজরিওয়ালের পক্ষে সওয়াল যে কতটা ন্যায়সঙ্গত, সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী জামিনের নির্দেশে তারও প্রমাণ পাওয়া গেল।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...