Tuesday, April 7, 2026

পাঞ্জাবের বিরুদ্ধে রান করেই ফের সমালোচকদের এক হাত নিলেন বিরাট

Date:

Share post:

গতকাল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাট হাতে ফের দাপট দেখান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ৪৭ বলে ৯২ রান করেন তিনি। আর এই রান করেই স্ট্রাইক রেট নিয়ে ফের সমালোচকদের এক হাত নিলেন তিনি।

বেশ কয়েকদিন ধরেই বিরাটের মন্থর ব্যাটিং নিয়ে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। বৃহস্পতিবার পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিততেই বিরাট বলেন, “ এখন আমার কাছে রানসংখ্যার থেকে ব্যাটিংয়ের মান বেশি গুরুত্বপূর্ণ। হঠাৎ করে নিজের খেলা পরিবর্তন করতে পছন্দ করি না।” এখানেই না থেমে বিরাট আরও বলেন, “ গোটা ইনিংসে স্ট্রাইক রেট বজায় রাখার দায়িত্ব ছিল আমার। তাই দ্রুত রান তোলার চেষ্টা করেছি। মনে হয় পেরেছি। সকলেই দেখেছেন, পিচে তেমন গতি ছিল না। তাও আমি আর ফ্যাফ ডুপ্লেসি রান তোলার চেষ্টা করেছি। তাছাড়া নতুন বল খেলার সময় পিচে দু’রকম গতি আছে মনে হচ্ছিল। প্রথম দিকে সুইংও হচ্ছিল। ২৩০ বা তার বেশি রান এই পিচে বেশ ভাল বলে মনে হয়েছিল আমাদের। সেই রান তোলার লক্ষ্য নিয়ে ব্যাট করেছি আমরা। শেষ ওভারে হর্ষল প্যাটেল একটু সমস্যায় ফেলেছে। না হলে ২৫০ রান হয়ে যেত।“

গতকাল পাঞ্জাবের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪১ রান করে আরসিবি। ব্যাঙ্গালুরুর হয়ে ৯২ রান করেন বিরাট। জবাবে ব্যাট করতে নেমে ১৮১ রানে গুটিয়ে যায় পাঞ্জাবের ইনিংস।

আরও পড়ুন- কে দিয়েছিলেন শ্রেয়স-ঈশানকে শাস্তি? মুখ খুললেন বোর্ড সচিব জয় শাহ

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...