Saturday, April 4, 2026

বিশ্বকাপ খেলতে কবে রওনা দেবে টিম ইন্ডিয়া? মুখ খুললেন বোর্ড সচিব

Date:

Share post:

জুন মাসে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। আইপিএল শেষ হলেই শুরু এই মেগা টুর্নামেন্ট। ৫ জুন বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। এখন প্রশ্ন হল টি-২০ বিশ্বকাপ খেলতে কবে রওনা দেবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। এই নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় বোর্ড সচিব জয় শাহ। জানালেন দু’দফায় দল টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে।

বোর্ড সচিবের কথায়, দু’দফায় আমেরিকায় পাঠানো হবে ভারতীয় দলের সদস্যদের। বিশ্বকাপের দলে থাকা যে ক্রিকেটারেরা আইপিএলের প্লে-অফ পর্বে খেলবেন না, তাঁরা বিশ্বকাপ খেলতে যাবেন ২৪ মে। প্রথম দফাতেই আমেরিকায় চলে যাবেন কোচ রাহুল দ্রাবিড়-সহ অন্য কোচিং স্টাফেরা। যাঁরা আইপিএলের প্লে-অফ পর্বে খেলবেন তাঁরা বিশ্বকাপ খেলতে যাবেন ২৬ মে আইপিএল ফাইনালের পরে। শুধু তাই নয় দলের প্রস্তুতি নিয়েও কথা বলেন জয় শাহ। তাঁর কথায়, দল আইপিএল খেলে অনেকটা প্রস্তুত। এই নিয়ে জয় শাহ বলেন, “ মনে করুন ট্রেভিস হেড এবং অভিষেক শর্মা ব্যাট করছে। তাদের বিরুদ্ধে বল করছে যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজরা। এর থেকে ভাল অনুশীলন আর কী হতে পারে।”

আরও পড়ুন- পাঞ্জাবের বিরুদ্ধে রান করেই ফের সমালোচকদের এক হাত নিলেন বিরাট

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...