Monday, March 16, 2026

ম্যাচ হারলেও গুজরাতের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন মাহি

Date:

Share post:

গুজরাত টাইটান্টান্সের কাছে ম্যাচ হারলেও, খেলতে নেমে নজির গড়লেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বয়স্কতম ক্রিকেটার হিসাবে রেকর্ড করেছেন তিনি। গতকাল গুজরাটের বিরুদ্ধে খেলতে নেমে ২৬ রানে অপরাজিত থাকেন ধোনি। ইনিংস সাজান ১ টি চার এবং ৩ টি ছক্কা দিয়ে। আর এই সুবাদে নজির গড়েন তিনি।

আইপিএলে এখনও পর্যন্ত ২৫০ ছক্কা হাঁকিয়েছেন ধোনি। সব থেকে বয়স্ক ক্রিকেটার হিসাবে এই প্রতিযোগিতায় ২৫০ ছক্কা মারার রেকর্ড করেছেন মাহি। যদিও আইপিএলে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ছক্কার মারার তালিকায় তিন নম্বরে রয়েছেন ধোনি। শীর্ষে রোহিত শর্মা। এখনও পর্যন্ত ২৭৬টি ছক্কা মেরেছেন মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটার। ২৬৪টি ছক্কা মেরে দ্বিতীয় স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি। সেই তালিকায় যোগ দিলেন ধোনি। তবে ধোনির কৃতিত্ব বাকি দু’জনের থেকে বেশি। কারণ, রোহিত ও বিরাট ওপেন করেন। ফলে ২০ ওভার খেলার সুযোগ থাকে তাঁদের। সেখানে ধোনি নামেন শেষ দিকে। অনেক কম বল খেলার সুযোগ পান। তাতেই এই তালিকায় ঢুকে পড়েছেন চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক।

আরও পড়ুন- পিএসজি ছাড়ছেন এমবাপে, কোথায় যোগ দেবেন তিনি?

spot_img

Related articles

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...