Monday, April 6, 2026

ভক্তদের আবদার মেটাতে গিয়ে বিপাকে জোকোভিচ, কি হলো তাঁর?

Date:

Share post:

ভক্তদের আবদার মেটাতে গিয়ে বিপাকে নোভাক জোকোভিচ। রোম ওপেনে খেলতে গিয়ে আহত হলেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। কোর্টে ভক্তদের সই দিতে গিয়ে মাথায় ভারী জলের বোতল পরে তাঁর। যন্ত্রণায় মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়েন জোকোভিচ। জানা গিয়েছে এক ভক্তের ব্যাগ থেকে জলের বোতলটি নীচে পড়ে গিয়েছিল। সেটাই জোকোভিচের মাথায় লাগে। তবে জানা যাচ্ছে, আঘাত খুব বড় নয়। নিরাপত্তারক্ষীদের সঙ্গে হেঁটেই কোর্ট ছাড়েন জোকোভিচ।

সূত্রের খবর, বোতলটি এক জনের ব্যাগ থেকে জোকোভিচের মাথায় পড়ে গিয়েছিল। যেই ভিডিওটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তা থেকে সেই ঘটনা বোঝা যাচ্ছে না। বোতলটি জোকোভিচের মাথায় পড়তে দেখা গেলেও কোথা থেকে পড়েছে, তা বোঝা যাচ্ছে না।

ফরাসি ওপেন খেলবেন জোকোভিচ। ২০ মে থেকে শুরু হবে সেই প্রতিযোগিতা। তার জন্যই রোম ওপেনে খেলে প্রস্তুতি সারছেন জোকার।

আরও পড়ুন- ম্যাচ জিতেও বিপাকে গুজরাত অধিনায়ক, করা হল জরিমানা

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...