Friday, April 3, 2026

রাজভবনে ডাকলে যাব না, বোসের পদত্যাগ করা উচিৎ: মোক্ষম খোঁচা মমতার

Date:

Share post:

রাজভবনে অস্থায়ী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) বিরুদ্ধে। এই বিষয় নিয়ে তাঁর বিরুদ্ধে আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার, হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ে (Rachana Banerjee) সমর্থনে সপ্তগ্রামের সভা থেকে আনন্দ বোসকে মোক্ষম খোঁচা দিলেন তৃণমূল সভানেত্রী। তীব্র কটাক্ষ করে মমতা বলেন, মমতা বলেন, “আমাকে রাজভবনে ডাকলে আর যাব না। রাস্তায় ডাকবে, রাস্তায় গিয়ে দেখা করে আসব। যা কীর্তি শুনছি, আপনার পাশে বসাও পাপ!“এদিন সভা মঞ্চ থেকে রাজভবনে অস্থায়ী তরুণী কর্মীর শ্লীলতাহানির অভিযোগে রাজ্যপালের পদ থেকে আনন্দ বোসের পদত্যাগ করা উচিত বলে তীব্র আক্রমণ করেন মমতা। বলেন, একজন মহিলা উপর অত্যাচার করার আপনি কে? এর পরেই রাজ্যপালের মন্তব্য নিয়েই তাঁকে আক্রমণ করেন তৃণমূল সভানেত্রী। তাঁর কথায়, “মাননীয় রাজ্যপাল, আমার কী দোষ আপনি বলুন? আমি তো জানিই না ঘটনা পুরো। আমাকে বলছেন, দিদিগিরি চলবে না। আপনি ইস্তফাটা কবে দেবেন?“মমতা (Mamata Banerjee) জানান, “ভয় পাবেন না কপিটা আমার কাছে আছে। আমি রেখেছি। যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে। এখনও তো সব বেরোয়নি। আর একটা পেন ড্রাইভ আমি পেলাম। আরও কীর্তি কেলেঙ্কারি।“

এরপরেই মোক্ষম খোঁচা মমতার। বলেন, “আমাকে রাজভবনে ডাকলে আর যাব না। রাস্তায় ডাকবে, রাস্তায় গিয়ে দেখা করে আসব। যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাও পাপ!“





Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...