Tuesday, March 31, 2026

“তৃণমূল নেতারা পিঠ খুলেই আছেন”! সৌমিত্রর ‘চামড়া তুলে নেওয়া’র পাল্টা চ্যালেঞ্জ সুজাতার

Date:

Share post:

ভোটের প্রচারে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে সংবাদ শিরোনামে বাঁকুড়ার বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ তথা প্রার্থী সৌমিত্র খাঁ (Saumitra Kha)। এবার তৃণমূল (TMC) কর্মী সমর্থকদের একেবারে চামড়া তুলে নেওয়ার নিদান দিয়ে বড়সড় বিপাকে সৌমিত্র। শুক্রবারই ভোটের প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে (Sujata Mondal) রীতিমতো কটাক্ষ করেন সৌমিত্র। তাঁর দাবি, বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল প্রার্থী সুজাতার ঝামেলা শুরু হবে কিছু দিনের মধ্যেই। সৌমিত্রর আরও দাবি, এখানে যিনি প্রার্থী হয়েছেন, কিছুদিন পর দেখা যাবে, তিনি অলোকবাবুর মুখে পা দিয়ে নৃত্য করছেন।

তবে বিজেপি প্রার্থীর এমন অভিযোগের পাল্টা দিয়েছেন সুজাতা। সৌমিত্রর প্রাক্তন স্ত্রী রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে জানিয়েছেন আসুন, তৃণমূলের নেতারা পিঠ খুলেই আছে। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ মনে করিয়ে দেন ৪ তারিখের পর কে কোথায় থাকবে, না-থাকবে দেখা যাবে। তবে বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল যদি দাদাগিরি করতে যায় চামড়াটা তুলে নেব— সেই ক্ষমতা রাখি। যদিও এই মন্তব্যের পাল্টা সুজাতা বলেন, লোকসভা ভোটে প্রার্থী হওয়া তৃণমূল প্রার্থীকে রীতিমতো হুমকি দিচ্ছেন সৌমিত্র। কিন্তু তাঁর দলও চুপ করে থাকবে না। সুজাতা বলেন, ফলাফল বেরোনোর অপেক্ষায় আছি। সৌমিত্র বড়জোড়া বিধানসভার সম্মাননীয় বিধায়ককে নিয়ে যে নোংরা ভাষা করেছেন, যেভাবে রোজ তৃণমূলীদের বলছেন চোখ উপড়ে নেবেন, হাত-পা ভেঙে দেবেন, কোমর ভেঙে দেবেন, হাসপাতালে পাঠিয়ে দেবেন— এই সব হুমকি-ধমকির কথা বিজেপির মুখেই মানায়।


বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ আগামী ২৫ মে। তার আগেই প্রাক্তন স্বামী-স্ত্রীর দ্বৈরথ এখন কোন পর্যায়ে পৌছয় সেদিকে নজর থাকবে।


Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...