Saturday, April 4, 2026

শনিবারও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস! আগামী সপ্তাহেই হাওয়া বদলের ইঙ্গিত আলিপুরের

Date:

Share post:

শনিবারও রাজ্যের ছ’টি জেলায় বৃষ্টির পাশাপাশি কালবৈশাখীর পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। এদিন ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। তবে এদিন হাওয়া অফিস সাফ জানিয়েছে, রাজ্যে বৃষ্টির (Rain) কমবে‌। আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছু এলাকায় কালবৈশাখী হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া।

বাকি জেলাগুলিতেও শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। তবে শুধু দক্ষিণ নয় উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে এই জেলাগুলিতে হাওয়ার বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। তবে মঙ্গলবার থেকে উত্তর এবং দক্ষিণের সর্বত্রই বৃষ্টি কমবে। দু’একটি জায়গায় বিক্ষিপ্ত বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বলে খবর। তবে আগামী মঙ্গলবার থেকেই ঝড়বৃষ্টির দাপট কমে যাবে।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি কম। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি কম।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...