Monday, April 6, 2026

ইডেনে রোহিতের জন্য ছিলো আলাদা পরিকল্পনা, ফাঁস করলেন এই তারকা বোলার

Date:

Share post:

গতকাল ইডেনে কলকাতার নাইট রাইডার্স বিরুদ্ধে খেলতে নেমেছিলো মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে হারের মুখ দেখে মুম্বই। এই ম্যাচে পয়া মাঠে রান পাননি রোহিত শর্মা। ১৯ রান করেন তিনি। এই ম্যাচে রোহিত শর্মার জন্য নাকি আলাদা পরিকল্পনা করেছিলো কলকাতা । ম্যাচ শেষে এমনটাই জানালেন কেকেআরের স্পিনার বরুণ চক্রবর্তী।

এই নিয়ে মুম্বই ম্যাচের পর বরুণ বলেছেন, “আগে কোনও দিন রোহিত ভাইকে আউট করতে পারিনি। তাই ওকে আউট করে ও রকম উচ্ছ্বাস করেছিলাম। তবে উইকেটের সাহায্য পেয়েছি। সেটাকেই কাজে লাগিয়েছি। রোহিতকে আড়াআড়ি শট খেলতে বাধ্য করার পরিকল্পনা ছিল। নিখুঁত ভাবে সেই পরিকল্পনা করেছিলাম। সেটা কাজে লাগাতে পেরে খুশি।”

এদিকে ম্যাচ জয় নিয়ে সুনীল নারিনকেও কৃতিত্ব দেন বরুণ । এই নিয়ে তিনি বলেন, “ আমরা বল করার আগে কথা বলি। ও কৌশলের দিক থেকে আমরা আলাদা। কিন্তু টেকনিক্যালি একই রকম। হাতের সামনের অংশ ব্যবহার করা বল করে। আমি পিছনের অংশ ব্যবহার করি। আমরা কোথায় উন্নতি করছি সেটা নিয়ে প্রতিনিয়ত আলোচনা হয়।”

আরও পড়ুন- ব্যাটিং-এ নিজের নতুন স্টাইল নিয়ে মুখ খুললেন বিরাট, কী বললেন তিনি?

Related articles

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...