Monday, April 13, 2026

PA-কে দিয়ে মার খাওয়ানোর অভিযোগ! কেজরির বিরুদ্ধে বিস্ফোরক আপ সাংসদ

Date:

Share post:

লোকসভা ভোটের সময় শনির দশা যেন কাটতেই চাইছে না আম আদমি পার্টির (AAP)। দলের সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal) দীর্ঘ টালবাহানার পর অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পর ফের নয়া বিতর্ক। এবার কেজরির সরকারি বাসভবনে তাঁরই ব্যক্তিগত সহকারীর হাতে আক্রান্ত হলেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল (Swati Malliwal)। সোমবার এমন ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন।


স্বাতীর অভিযোগ, কেজরিওয়ালের ব্যক্তিগত সহকারী বিভাব কুমার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের ভিতরেই তাঁকে মারধর করেন। যদিও এই ঘটনার পর এক মুহুর্ত দেরি না করে সরাসরি পুলিশের কাছে সাহায্য চেয়ে ফোন করেন স্বাতী। এরপরই পুলিশের একটি টহলদারি ভ্যান সেখানে পৌঁছয়। তবে এদিন যখন কেজরিওয়ালের বাসভবনে পুলিশ পৌঁছয় তখন মালিওয়াল সেখানে ছিলেন না। তবে স্বাতীর অভিযোগ, পিএ-কে দিয়ে তাঁকে মারধরের পিছনে অরবিন্দ কেজরিওয়ালেরই হাত রয়েছে।


দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন মালিওয়াল এ মাসের গোড়ার দিকে খবরের শিরোনামে এসেছিলেন। লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা কমিশনের চুক্তিভিত্তিক কর্মীদের ছাঁটাই করার পরই সমালোচনায় মুখর হয়েছিলেন মালিওয়াল। কমিশনের ৯০ জনের মধ্যে মাত্র ৮ জন হলেন স্থায়ী কর্মচারী। বাদবাকি সকলকে ছাঁটাই করলে মহিলা কমিশন কীভাবে চলবে, প্রশ্ন তুলেছিলেন স্বাতী। তবে এদিন বিষয়টি প্রকাশ্যে আসতেই ময়দানে নেমে পড়ে বিজেপি। দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লেখেন, স্বাতী মালিওয়াল যে অভিযোগ তুলেছেন সে বিষয়ে মনে রাখতে হবে, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে তিনি এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন তিনি । শুধু তাই নয় কেজরির গ্রেফতারি এবং জামিনে মুক্তির আগে পর্যন্ত দেশেই ছিলেন না তিনি। তবে সবমিলিয়ে লোকসভা নির্বাচন চলাকালীন ফের বড়সড় বিতর্কের সামনে দিল্লির মুখ্যমন্ত্রী।


Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...