Tuesday, March 31, 2026

মুখ্যমন্ত্রী পদ নিয়ে স্বস্তি, কেজরি মামলায় হস্তক্ষেপে ‘না’ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রীত্ব নিয়ে চাইলে সিদ্ধান্ত নিতে পারেন লেফ্টেন্যান্ট গভর্নর। আপাতত সেই মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। কান্ত ভাটি নামে আইনজীবীর দায়ের করা মামলা খারিজ করল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ।

ইডির হাতে গ্রেফতার হওয়ার পর অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রীত্ব খারিজ করানোর আবেদন করে প্রথমে দিল্লি হাইকোর্টে মামলা করেন কান্ত ভাটি। সেই মামলা খারিজ করে দিল্লি হাইকোর্ট। উপরন্তু বিচারপতির সামনে খারাপ আচরণ করায় তাঁর জরিমানাও করে আদালত। সেই মামলায় সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন আবেদনকারী। শুনানিতে সর্বোচ্চ আদালতের বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ মামলা অসঙ্গতিপূর্ণ। বিচারপতি খান্না স্পষ্ট উল্লেখ করেন কোনও আইনি এক্তিয়ার নেই।

পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত উল্লেখ করে এই বিষয়ে প্রয়োজনে লেফ্টেন্যান্ট গভর্নর সিদ্ধান্ত নিতে পারেন। যদিও রাজনীতিকদের মতে সুপ্রিম কোর্টের এই রায়ে ফের গভর্নর ভি কে সাক্সেনা ও আপের মধ্যে বিরোধের পরিস্থিতি বড় আকার নিতে পারে। ইতিমধ্যেই কেজরির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে অভিযোগ জানিয়েছেন ভি কে সাক্সেনা।

Related articles

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...