Tuesday, April 7, 2026

বিকেলের ধুলো ঝড়ে বিপর্যস্ত মায়ানগরী! জখম ৫৪, শতাধিক আটকে থাকার আশঙ্কা

Date:

Share post:

দিনের আলো নিভে এল, বিকেলেই ঘনালো গাঢ় অন্ধকার। ধুলো ঝড়ে ঢাকলো মুম্বই নগরী (dust-storm in Mumbai)। সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ আচমকাই মিনি টর্নেডোর মত ঝড়ের সাক্ষী হল টিনসেল টাউন। ঘটনাস্থলের যে সমস্ত ভিডিয়ো প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে একটি পেট্রোল পাম্পের উপর একটা দৈত্যাকার বিজ্ঞাপনী বোর্ড ভেঙে পড়ছে । এই ঘটনায় ইতিমধ্যেই ৫৪ জন জখম হয়েছেন বলে খবর। বিলবোর্ডের নীচে শতাধিক মানুষের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

এদিন মহারাষ্ট্রের আবহাওয়া দফতর সতর্কবার্তা ছিল। মুম্বই, পালঘর এবং থানের বাসিন্দাদের বিপর্যয়ের বিষয়ে সাবধান করা হয়েছিল। বিকেলে কয়েক মিনিটের ঝড়ে আরব সাগরের তীরের ঝকঝকে শহর পুরোপুরি ধুলোয় ঢেকে যায়। মুম্বই শহরের বহু গাছ, বিদ্যুতের খুঁটিও উপড়ে যায়। একটা সময়ে দৃশ্যমানতা গিয়ে পৌঁছয় প্রায় শূন্যতে যার জেরে থমকে যায় শহরের ট্রাফিক। ভাইরাল ভিডিওতে দেখা গেছে পেট্রোলপাম্পের ছাদ দুমড়ে গিয়েছে বিলবোর্ডের ভারে, নীচে চাপা পড়েছে কিছু গাড়িও। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ শুরু করেছে বলে খবর।

 

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...