Saturday, April 4, 2026

রিয়ালে কত টাকায় চুক্তি করতে চলেছেন এমবাপে? এল বড় আপডেট

Date:

Share post:

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পিএসজি ছাড়তে চলেছেন কিলিয়ান এমবাপে। সম্প্রতি নিজেই পিএসজি ছাড়ার কথা জানিয়েছিলেন ফ্রান্সের তারকা ফুটবলার। তবে কোন ক্লাবে যোগ দেবেন তা নিয়ে মুখ খোলেননি এমবাপে। বেশ কয়েকদিন ধরেই জল্পনা রিয়াল মাদ্রিদে যোগ দিতে চলেছেন তিনি। আর সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হয়ে গেলেই রিয়ালের নতুন ফুটবলার হিসাবে তাঁর নাম ঘোষণা করা হবে। আর এরই মধ্যে সামনে এল এমবাপের রিয়ালের সঙ্গে চুক্তির পরিমান।

এই নিয়ে ইতালির এক সাংবাদিকের দাবি, ১০০ মিলিয়ন ইউরো বা ৯০১ কোটি টাকায় রিয়ালে সই করতে চলেছেন এমবাপে। পাঁচ বছর চুক্তি হবে তাঁর সঙ্গে। আর এটা সত্যি হলে ফুটবলের ইতিহাসে ‘ফ্রি এজেন্ট’ হিসাবে সবচেয়ে বেশি দামে কোনও ক্লাবে সই করবেন এমবাপে।

এদিকে ক্লাব ছাড়া নিয়ে গত শুক্রবার এমবাপে বলেছিলেন, “তোমাদের একটা কথা জানাতে চাই। আমি বার বার বলেছিলাম যে, সময় হলে জানাব। আমি ঘোষণা করতে চাই যে, পিএসজি-তে এটাই আমার শেষ মরশুম। আমি আর চুক্তি বৃদ্ধি করব না। কয়েক সপ্তাহের মধ্যে এই অভিযান শেষ হবে। রবিবার পিএসজি-র জার্সিতে আমার শেষ ম্যাচ। ফ্রান্সের সব থেকে বড় ফুটবল ক্লাবের অংশ হতে পেরে আমি গর্বিত। প্রচুর আবেগ জড়িয়ে রয়েছে এই দলকে ঘিরে।” এরপর তিনি আরও বলেন , “ সাত বছর ধরে এই ক্লাবে খেলছি। নিজের দেশ ছেড়ে যাওয়ার সময় যে এতটা কষ্ট হবে, তা ভাবিনি। তবে এটা প্রয়োজন।”

আরও পড়ুন- এবার টি-২০ বিশ্বকাপের জন্য জার্সি উন্মোচন করল বিসিসিআই

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...