Tuesday, April 7, 2026

তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় ফিরলেন কুণাল

Date:

Share post:

বাকি আর তিনদফার ভোটগ্রহণ। প্রতিদফার জন্যেই তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করছে তৃণমূল (TMC)। চতুর্থ দফার ভোট গ্রহণের দিনই সপ্তমদফার তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল বাংলার শাসকদল। সেখানে ফেরানো হল কুণাল ঘোষকে (Kunal Ghosh)। তালিকায় ৩৫ নম্বরে নাম রয়েছে তাঁর।প্রতিদফার জন্যেই তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করছে তৃণমূল (TMC)। প্রথম চারদফার তারকা প্রচারকদের তালিকায় নাম থাকলেও ৫ম ও ৬ষ্ঠ দফার তালিকায় নাম ছিল না কুণালের (Kunal Ghosh)। যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। পয়লা জুন সপ্তম দফার ভোটগ্রহণ। তার আগে এদিন ফের তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করে তৃণমূল। সেখানে নাম দেখা যায় কুণালের। এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি দলের কর্মী। দল যখন যে কাজ দেবে, সেই নির্দেশ পালন করতে প্রস্তুত আমি।” বিষয়টিকে স্বাগত জানিয়েছেন, রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ব্রাত্য বসু (Bratya Basu)। তাঁর কথায়, কুণাল সুবক্তা। দলে বাড়তি শক্তিবৃদ্ধি হল।




Related articles

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...